‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫

দুর্গাপূজার সময়ে বাঙালিদের আমিষ খাবার গ্রহণ নিয়ে ধর্মীয় বক্তা বাঘেশ্বর বাবা বা ধীরেন্দ্র শাস্ত্রীর বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ধীরেন্দ্র শাস্ত্রীর আবেদন প্রত্যাখ্যান করে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পূজার সময়ে বাঙালিরা কী খাবেন তা ঠিক করে দেওয়ার কোনও অধিকার এই ধর্মীয় বক্তার নেই।

তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে ধর্মীয় অনুষ্ঠান করার অনুমতি না পাওয়া বাঘেশ্বর ধাম-এর প্রধান পুরোহিত ধীরেন্দ্র শাস্ত্রীকে সম্প্রতি বিজেপি সরকারের পক্ষ থেকে বেশ জাঁকজমকভাবে স্বাগত জানানো হয়। রবিবার হাওড়ায় এক ধর্মীয় আলোচনায় তিনি উৎসব চলাকালে মণ্ডপের কাছাকাছি আমিষ খাবার বিক্রি বন্ধের দাবি জানান এবং রাজ্যবাসীকে নবরাত্রি পালনের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়া ও মোবাইল লাইট জ্বালিয়ে জনসমর্থন চেয়ে বাঘেশ্বর বাবা বলেন, কারা আমিষ বিক্রি বন্ধ দেখতে চান? মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তা দেখান। এই বার্তাটি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো দরকার এবং সরকারকে সচেতন করা প্রয়োজন। দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে মাংস ও মদের দোকান বন্ধ থাকা উচিত। তিনি আরও মন্তব্য করেন, ‘যারা দুর্গাপূজার সময় আমিষ খাবার খান, তারা অপবিত্র’।

ধীরেন্দ্র শাস্ত্রীর এই মন্তব্য রাজ্যজুড়ে চরম বিতর্কের জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টিকে বাঙালির দীর্ঘদিনের খাদ্যভ্যাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত বলে অভিহিত করেন।

বিতর্কের মুখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বাঘেশ্বর বাবা ‘অন্য দুনিয়া’ থেকে এসেছেন এবং তার কথায় বাঙালিদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বলেন, বাঘেশ্বর বাবার কোনও অধিকার নেই যে তিনি ঠিক করবেন বাংলার মানুষ কী খাবেন আর কী খাবেন না। বাঙালি মাছ ও মাংস খাবেই। স্বামী বিবেকানন্দও বাঙালিদের মাছ-মাংস খাওয়ার পক্ষে কথা বলেছেন। বাঘেশ্বর বাবার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তবে তার এই মন্তব্যে বাঙালিদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বিরোধী রাজনৈতিক দলের নেতারাও এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায় প্রশ্ন তুলে বলেন, বাইরে থেকে এসে কেউ যদি সব ঠিক করে দিতে চায়, তবে বাংলার মানুষের স্বাধীনতা কোথায় থাকবে? দুর্গাপূজা কমিটিগুলো মান্যতানুযায়ী যেভাবে পূজা করতে চায় সেভাবেই করবে। এখানে বাঘেশ্বর বাবা কোত্থেকে আসেন?

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সুমন রায় চৌধুরী বলেন, দুর্গাপূজার সময়ে বাঙালি কী খাবে, তা বিজেপির কোনও ‘বাবা’ ঠিক করে দিতে পারেন না। আমরা এটি হতে দেব না। 

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!
সর্বশেষ খবর
গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানের ৬২৭ কর্মী ছাঁটাই
গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানের ৬২৭ কর্মী ছাঁটাই
ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে
ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ