শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসার এবং ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের মুখে গত আগস্ট মাসে চীনের আমদানি ও রফতানি বাণিজ্য উল্লেখযোগ্যহারে বেড়েছে। সেমিকন্ডাক্টর, কম্পিউটিং হার্ডওয়্যার এবং এআই সম্পর্কিত অন্যান্য প্রযুক্ত পণ্যের জোরালো বৈশ্বিক চাহিদার ওপর ভর করে চীনের এই পরাক্রমশালী বাণিজ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস প্রকাশিত তথ্যে দেখা গেছে, আগস্ট মাসে দেশটির রফতানি বার্ষিক ভিত্তিতে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে এই প্রবৃদ্ধির হার ছিল ২৩ দশমিক ৯ শতাংশ। তবে ব্লেুমবার্গের অর্থনীতিবিদদের পূর্বাভাস দেওয়া ২৫ দশমিক ৯ শতাংশের চেয়ে রফতানি বৃদ্ধি সামান্য কম ছিল।

অন্যদিকে আগস্টে আমদানি বেড়েছে ২৮ দশমিক ২ শতাংশ। জুলাইয়ে আমদানি প্রবৃদ্ধির হার ছিল ২৭ দশমিক ৫ শতাংশ। অবশ্য ব্লুমবার্গের জরিপে পূর্বাভাস দেওয়া ৩১ শতাংশের চেয়ে আমদানির পরিমাণও কিছুটা কম ছিল।

চীনের অভ্যন্তরীণ অর্থনীতিতে স্থবিরতা দেখা দেওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে শক্তিশালী এই বৈদেশিক বাণিজ্যই দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। চলতি বছর ইলেকট্রিক ভেহিকল, ভোগ্যপণ্য ও শিল্প যন্ত্রপাতির পাশাপাশি বৈশ্বিক এআই খাতের দ্রুত বিস্তার চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধির নতুন গতি এনে দিয়েছে।

কাস্টমস ডাটা বা শুল্ক তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে চীনে কম্পিউটার ও এর যন্ত্রাংশ রফতানির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, চীন তার অর্থনীতিকে সচল রাখতে এখনও রফতানিকারকদের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে।

তবে বেশ কয়েকটি বড় বাণিজ্যিক অংশীদার দেশের সঙ্গে চীনের বড় অঙ্কের বাণিজ্য উদ্বৃত্ত নতুন রাজনৈতিক সমস্যা তৈরি করছে। বিদেশি কর্মকর্তাদের অভিযোগ, বাজারে চীনা পণ্যের এই প্রভাব স্থানীয় প্রতিযোগিতা ও ব্যবসাকে চেপে ধরছে।

ঝিওয়েই ঝাং আরও জানান, জি২০ সম্মেলনে মার্কিন সরকার স্পষ্ট করেছে যে তারা চীনের সাথে থাকা এই বাণিজ্য ভারসাম্যের ঘাটতি বা বৈষম্য নিয়ে বেশ উদ্বিগ্ন।

পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যেখানে জুলাইয়ে এই বৃদ্ধির হার ছিল মাত্র ১৭ শতাংশ।

চলতি মাসেই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগেই চীনের বাণিজ্যের এই নতুন পরিসংখ্যান সামনে এলো।

উল্লেখ্য, ২০২৫ সালে বাণিজ্য সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও চীন ১ দশমিক ১ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি ডলারের রেকর্ড বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছিল। তখন যুক্তরাষ্ট্রের সাথে শুল্কযুদ্ধের কারণে মার্কিন বাজারে পণ্য রফতানি আশঙ্কাজনকভাবে কমলেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকায় শক্তিশালী রফতানি প্রবৃদ্ধি সেই ঘাটতি পুষিয়ে দিয়েছিল। পরবর্তীতে দুর্লভ খনিজ বা রেয়ার আর্থস রফতানিতে চীন কঠোর বিধিনিষেধ আরোপ করলে ওয়াশিংটন ও বেইজিং একে অপরের ওপর আরোপিত উচ্চ শুল্ক সাময়িকভাবে শিথিল করতে বাধ্য হয়।

/এএস/ 
সম্পর্কিত
বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!
দাবানল-বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ট ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য হাহাকার
মার্কিন নিষেধাজ্ঞায় থমকে গেছে ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্ন
সর্বশেষ খবর
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগের মানসিকতা বদলায়নি: এনসিপি
বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগের মানসিকতা বদলায়নি: এনসিপি
বিদেশি নম্বরে চাঁদাবাজি, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেফতার
বিদেশি নম্বরে চাঁদাবাজি, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেফতার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ