১১ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের ১১ জন আইনপ্রণেতা এবং একজন আইনজীবীকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১১ জন এমপির মধ্যে রয়েছেন ইওর পার্টি’র সহপ্রতিষ্ঠাতা জেরোমি করবিন ও জারা সুলতানা, লেবার পার্টির নাজ শাহ, ডায়ান অ্যাবট, জন ম্যাকডোনেল ও রিচার্ড বারগন এবং গ্রিন পার্টির হানা স্পেন্সার, কার্লা ডেনিয়ার, সিয়ান বেরি, এলিস ডাউনস ও অ্যাড্রিয়ান রামসে।

তালিকায় থাকা একমাত্র আইনজীবী ফাহাদ আনসারি যুক্তরাজ্যের আদালতে হামাসের রাজনৈতিক শাখাকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার আইনি লড়াইয়ে প্রতিনিধিত্ব করেছেন। ইসরায়েলের এই ঘোষণার জবাবে আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  লিখেছেন, আমি ব্রিটিশ নই এবং এমপিও নই, তবে এটিকে সম্মানের প্রতীক বা সম্মানজনক পদক হিসেবেই গ্রহণ করছি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞার পেছনে আলাদা কোনও ব্যাখ্যা বা কারণ স্পষ্ট করেনি। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ‘ইহুদিবিদ্বেষী ও ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং যারা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে’, তাদেরই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে