বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫

ভারতের কর্নাটকের মাণ্ড্য জেলায় ট্রাক্টরের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে লোহার রড বাসের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ায় চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জনেরও বেশি যাত্রী।

জেলার নাগমঙ্গলা তালুকের বরাহসান্দ্র গেটের কাছে কর্নাটক রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের (কেএসআরটিসি) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রড বহনকারী একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড ধাক্কায় ট্রাক্টরে থাকা লোহার রডগুলো বাসের সামনের অংশ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে।

নিহত বাসচালকের নাম শেখর। তিনি কর্নাটকের হাসানের বাসিন্দা। বাসের ভেতর রড ঢুকে তার শরীর ফুটো হয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় বাসের ১০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বর্তমানে বেল্লুরের এইমস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে,  বাসের সামনের কাচ ভেঙে একাধিক রড ও বার ভেতরে ঢুকে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটির সামনের অংশ উল্টে গেছে এবং একটি রড চালকের পেট ফুটো করে ভেতরে ঢুকে পড়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
সর্বশেষ খবর
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব