১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮

মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছিলেন মোহাম্মদ আশরাফুল। সেই সেঞ্চুরির ২৫ বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই ঐতিহাসিক ইনিংসের স্মৃতি রোমন্থন করেছেন বাংলাদেশের সাবেক এই তারকা ক্রিকেটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল লিখেছেন, ‘২৫ বছর… সময়টা কীভাবে পেরিয়ে গেল, ভাবতেই অবাক লাগে!

২০০১ সালের এই দিনে, মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সেঞ্চুরিটা ছিল শুধু একটা ইনিংস নয়—আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের শুরু।

সেদিন ব্যাট হাতে মাঠে নামা সেই কিশোরটা জানত না, তার এই ইনিংসটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে এতটা জায়গা করে নেবে। সেই মুহূর্ত, সেই ভালোবাসা, সেই উচ্ছ্বাস—আজও আমার চোখে ভাসে।

২৫ বছর পরও যখন মানুষ সেই ইনিংসের কথা মনে রাখে, তখন মনে হয়—ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু মানুষের এই ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই।

যারা সেদিন পাশে ছিলেন, যারা আজও ভালোবাসেন—আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা চিরদিনের।

বাংলাদেশের ক্রিকেটের সেই ছোট্ট আশরাফুলটা আজও আমার ভেতরে বেঁচে আছে।’

আশরাফুল বর্তমানে জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন।

/টিএ/এম/
সম্পর্কিত
শরণার্থী ভেবে হোটেলের সামনে বিক্ষোভ, পরে জানা গেলো পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল
সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত, ১৩ রানে ৩ উইকেট
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
সর্বশেষ খবর
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল