ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি

আন্তর্জাতিক ডেস্ক 
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনের ফাঁকে এ বৈঠক হবে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রায় সাত বছর পর ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন শি জিনপিং। সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের টানাপোড়েনের পর দিল্লি ও বেইজিং যখন সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে, তখন চীনা প্রেসিডেন্টের এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শির সঙ্গে বৈঠকের পাশাপাশি ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন মোদি।

মোদি ও শি সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে বৈঠক করেছিলেন। এর আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সামরিক অচলাবস্থা অবসানের বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছায়। গত আগস্টে তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকেও দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন।

২০২৬ সালের এসসিও সম্মেলনে বিশকেকে বার্ষিক পারিবারিক ছবির সময়ও দুই নেতাকে সংক্ষিপ্ত কথাবার্তা বলতে দেখা যায়।

প্রসঙ্গত ২০১৯ সালের অক্টোবরের পর এই প্রথম ভারতে আসছেন শি জিনপিং। ওই সময় তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। তবে এর ছয় মাস পরই প্রকৃত নিয়ন্ত্রণরেখার লাদাখ সেক্টরে চীনা সেনাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে ভারত-চীন সম্পর্ক ছয় দশকের মধ্যে সবচেয়ে তলানিতে নেমে যায়।

/এএস/ 
সম্পর্কিত
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
সর্বশেষ খবর
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি