নির্বাচনের আগে ওবামাকেয়ার গ্রাহকদের ৫০০ ডলার করে ফেরত দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৪

ওবামাকেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (এসিএ) আওতায় অতিরিক্ত ফি পরিশোধ করা প্রায় ১০ লাখ মানুষকে ৫০০ ডলার করে রিবেট চেক দেওয়ার পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের আগে ৩০টি অঙ্গরাজ্যের যোগ্য প্রাপকদের কাছে সরাসরি এই অর্থ পাঠানো হবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে। 

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বাইডেন প্রশাসনের আমলে ইনস্যুরেন্স কোম্পানিগুলোর মাধ্যমে অতিরিক্ত ফি পরিশোধ করা এসিএ গ্রাহকদের সেই উদ্বৃত্ত ৫০ কোটি ডলারের তহবিল থেকেই এই রিবেটের অর্থ প্রদান করা হবে। সরকারি এক কর্মকর্তা জানান, অতিরিক্ত সংগৃহীত এই অর্থ সরকারি অ্যাকাউন্টে অকার্যকরভাবে পড়ে ছিল। ওবামাকেয়ারের যেসব গ্রহীতা প্রিমিয়াম বা পলিসিতে কোনও সরকারি সহায়তা পান না, কেবল তারাই এই রিফান্ড পাওয়ার যোগ্য হবেন।

অ্যালাবামার পাশাপাশি আলাস্কা, আরকানসাস, ফ্লোরিডা, ডেলাওয়্যার, নিউ হ্যাম্পশায়ার, টেক্সাস, উইসকনসিন, সাউথ ক্যারোলাইনা, মিশিগান, ওহাইও, মিসিসিপি এবং মিসৌরির মতো অঙ্গরাজ্যগুলোতে এই রিফান্ড পাওয়ার যোগ্য মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। ভোটারদের উচ্চ মূল্যস্ফীতি ও ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষের মধ্যে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অবস্থান শক্ত করতে এই পদক্ষেপ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে বাইডেন প্রশাসন এই তহবিলের অর্থ দিয়ে এসিএ পলিসির বাইরে থাকা ব্যক্তিদের জন্য বিনামূল্যে জন্মনিরোধক সেবা চালুর প্রস্তাব করেছিল। তবে কংগ্রেসের রিপাবলিকানরা তখন এর বিরোধিতা করে জানান যে এই ফি ওবামাকেয়ার এক্সচেঞ্জের রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত। পরবর্তীতে বাইডেন প্রশাসন সেই প্রস্তাব প্রত্যাহার করে নেয়।

নির্বাচনের পর ট্রাম্প প্রশাসন কিছু ফি কমিয়ে প্রিমিয়ামের হার হ্রাস করলেও রিবেট কর্মসূচির জন্য বড় অঙ্কের তহবিল অবশিষ্ট দেখতে পায়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইনস্যুরেন্স কোম্পানির মুনাফার পরিবর্তে সরাসরি আমেরিকানদের হাতে স্বাস্থ্যসেবার তহবিল পৌঁছে দেওয়ার সময় এসেছে, যাতে তারা সহজে স্বাস্থ্যসেবা ও কভারেজ পেতে পারেন।

/এএস/এমওএফ/
সম্পর্কিত
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
সর্বশেষ খবর
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি