চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯

পূর্ব চীনের একটি বন্দরে বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে আগুন লেগে ২৫ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে। আহত পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের সময় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে জাহাজটিতে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গণমাধ্যমের প্রকাশিত ছবিতে জাহাজটির নাম ‘ওশান মেলোডি’ বলে দেখা গেছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি ১৯০ মিটার দীর্ঘ এবং গত ৩১ আগস্ট কিংদাও বন্দরে পৌঁছেছিল। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, জাহাজ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেলেও তিনি কোনও বিস্ফোরণের শব্দ শোনেননি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাপকভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী লি ছিয়াং সম্ভাব্য ‘দ্বিতীয় পর্যায়ের দুর্যোগ’ ঠেকানোর ওপর গুরুত্বারোপ করেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
সর্বশেষ খবর
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি