হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি সোমবার: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে সোমবার ওমানের রাজধানী মাসকাটে চুক্তি সই হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ চুক্তির বিষয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও জানানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারের বরাদ দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে। 

সাক্ষাৎকারের পেজেশকিয়ান বলেন, সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাসকাটে বৈঠকে বসবেন। সেখানে হরমুজ প্রণালিতে ইরান-ওমানের যৌথ নৌপথ প্রতিষ্ঠার চুক্তি সই হবে। যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশও বৈঠকে অংশ নেবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও ইরানের ওপর অর্থনৈতিক চাপের বিষয়ে পেজেশকিয়ান বলেন, সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপের পথে গেছে। তবে এতে ইরান থামবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরানের টিকে থাকা পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। যুক্তরাষ্ট্রের অবরোধ ও হামলা বন্ধ হলেই ইরান হরমুজ প্রণালি আবার খুলে দেবে বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার জানিয়েছিলেন, সোমবার ওমান আটটি উপসাগরীয় দেশকে নিয়ে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান-ওমান আলোচনার ফলাফল নিয়ে আলোচনা হবে।

বাঘাই বলেন, নৌপথটির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান কাজ করছে। তবে মার্কিন নৌ অবরোধ ও সামরিক হস্তক্ষেপ চলতে থাকলে জাহাজগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। সোমবারের বৈঠকের বিষয়ে ওমানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বার্তা পাওয়া যায়নি।

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
ব্রিকসের জন্য শি জিনপিংয়ের পাঁচ প্রস্তাব
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে কেন সহযোগিতা করছেন না ট্রাম্প?
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
আমদানি -নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
আমদানি -নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত