কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একচ্ছত্র ক্ষমতার জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চীনের শীর্ষ গোয়েন্দাপ্রধান। প্রযুক্তিটির নিরাপত্তা ঝুঁকি নিয়ে বেইজিংয়ের উচ্চপর্যায়ের দৃষ্টিভঙ্গির এটি এক নজিরবিহীন ও বিস্তারিত উপস্থাপন।

যুক্তরাষ্ট্রে এআই বিতর্ক যেখানে প্রধানত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা মানবজাতির অস্তিত্বের হুমকির ওপর কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে, সেখানে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান চেন ইয়িসিনের এই মূল্যায়নে গুরুত্ব পেয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা। রবিবার রাষ্ট্র পরিচালিত সাময়িকী চায়না সাইবারস্পেস-এ প্রকাশিত এক নিবন্ধে চেন ইয়িসিন এআইয়ের ওপর কমিউনিস্ট পার্টির আরও বেশি নিয়ন্ত্রণ এবং কঠোর সরকারি নজরদারির আহ্বান জানিয়েছেন। তিনি জানান, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, ‘শত্রুভাবাপন্ন বাহিনীর’ অত্যাধুনিক সাইবার হামলা ও ভুয়া তথ্য প্রচারণা প্রতিহত করা এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে সামরিক প্রতিযোগিতায় টিকে থাকতে এই পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে।

চেন ইয়িসিন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং তাদের ‘ক্লড মিথোস’ ও ‘জিপিটি-৫.৫-সাইবার’-এর মতো এআই মডেলগুলোকে সাইবার নিরাপত্তার জন্য নতুন হুমকি হিসেবে নির্দিষ্ট করে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বৃহৎ পরিসরে নজরদারি চালানো ও চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাতে এআই ব্যবহার করতে পারে।

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইনের অধ্যাপক হেনরি গাওয়ের মতে, শক্তিশালী গোয়েন্দা সংস্থার এই হুঁশিয়ারি স্পষ্ট করে যে চীন বিদেশি এআই মডেলগুলোকে নিজেদের জন্য সক্রিয় হুমকি হিসেবে দেখছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যে আগামী ২৪ সেপ্টেম্বরের বৈঠকের আগে এআই নিরাপত্তা ঝুঁকি নিয়ে দুই দেশের কর্মকর্তাদের আলোচনার কথা রয়েছে। হেনরি গাও বলেন, বেইজিং এআই নিরাপত্তাকে কোনও যৌথ মানবিক মিশন হিসেবে না দেখে বৈরী দৃষ্টিতে দেখেই এই আলোচনাগুলোতে অংশ নিচ্ছে।

চীনের গোয়েন্দাপ্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে সৃষ্ট কয়েকটি নির্দিষ্ট হুমকির বিষয়ে বিস্তারিত সতর্ক করেছেন। প্রথমত, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করে ভুয়া ভিডিও বা অডিও (ডিপফেক) বানিয়ে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ চালানো হতে পারে। দ্বিতীয়ত, এআই সাইবার হামলার প্রযুক্তিগত ও আর্থিক বাধা কমিয়ে দেওয়ায় চীনের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর ওপর ঝুঁকি বাড়ছে। উদাহরণ হিসেবে ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষকরা দেখিয়েছেন কীভাবে হ্যাকিং টুলের মাধ্যমে উইচ্যাটের লাখ লাখ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব।

এ ছাড়া বিদেশি এআই মডেল ব্যবহারের মাধ্যমে সংবেদনশীল তথ্য ও সামরিক বাহিনীর নজরদারি ভিডিও ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর এআই ব্যবহারের উদাহরণ টেনে চেন লিখেন, অ্যালগরিদমের মতো টুলের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করার সক্ষমতাই এখন যুদ্ধক্ষেত্রের নেতৃত্ব নির্ধারণ করবে।

এমন এক সময়ে চীনের পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো, যখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এআইয়ের ঝুঁকি বাড়িয়ে উপস্থাপন করার অভিযোগ তুলেছে। সম্প্রতি অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ওয়াশিংটনকে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ এবং শক্তিশালী এআই চিপ বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিআকুন সোমবার বলেন, এ ধরনের হুমকির বয়ান এবং বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে এআই নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করাকে আরও কঠিন করে তুলবে। অন্যদিকে পার্টি-পরিচালিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমস তাদের সম্পাদকীয়তে চীনা প্রযুক্তি আটকে রাখার চেষ্টাকে বাস্তবতাবর্জিত অলীক কল্পনা হিসেবে অভিহিত করেছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/
সম্পর্কিত
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
সর্বশেষ খবর
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর