শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়—আলমগীর-শাবানার জুটির গল্প

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৬, ১৩:০১ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৩:০১

বাংলা সিনেমার অন্যতম একটি জুটি আলমগীর-শাবানা। এই জুটির সিনেমা মানেই দর্শকের কাছে আবেগ, হাসি ও কান্নার। ‘দস্যুরানী’ সিনেমার মধ্য দিয়ে তারা প্রথমবার জুটি বাঁধেন।

আলমগীর ও শাবানা জুটি হয়ে প্রায় ১২৬টি সিনেমায় অভিনয় করেছেন।

‘মান সম্মান’, ‘মায়ের দোয়া’, ‘মরণের পরে’, ‘অস্বীকার’, ‘গরিবের বউ’, 'ভাত দে’, ‘ক্ষমা’, ‘মিথ্যার মৃত্যু’, ‘অন্ধ বিশ্বাস’, ‘জজ ব্যারিস্টার’, ‘রাগ অনুরাগ’সহ অনেক হিট সিনেমা তারা উপহার দিয়েছেন।

তবে আলমগীর ও শাবানা ভক্তদের অনেকেরই জানা নেই এ জুটির শততম ও শেষ ছবি কোনটি?

এই জুটির শততম সিনেমা হলো 'সংসারের সুখ দুখ'। এটি পরিচালনা করেছেন মনোয়ার খোকন। এ সিনেমায় সে সময় আরও অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী ও মৌসুমী। ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে।

শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়—আলমগীর-শাবানার জুটির গল্প

ওমর সানী বলেন, ‘আমরা শুরুতে জানতাম না এটি আলমগীর সাহেব ও শাবানা ম্যাডামের শততম সিনেমা। পরবর্তীতেতে তাদের বিশেষভাবে উইশ করা হয়। এটি সে সময়ের বিগ বাজেটের একটি সিনেমা ছিল। সিনেমার বেশ কিছু সংলাপ দর্শকের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সিনেমাটিও সে সময় দারুণ ব্যবসা করেছে।  এমন একটি সিনেমাতে থাকতে পেরে আমি নিজেও আনন্দিত ছিলাম।’

আলমগীর ও শাবানা জুটির শেষ সিনেমা হলো ‘ঘরে ঘরে যুদ্ধ’। এটি মুক্তি পায় ২০০০ সালে। এ সিনেমার পরিচালক আজিজুর রহমান।

এরপর সিনেমা থেকে বিদায় নেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। দুই যুগের বেশি সিনেমায় নেই তিনি। আলমগীর ও শাবানা জুটির অন্য সিনেমাগুলোর মতোই শততম ছবি ও শেষ ছবি দর্শকের প্রশংসা কুড়ায়। একইসঙ্গে বানিজ্যিকভাবেও সিনেমা দুটি দারুণ ব্যবসা করে।

/এনআই/
সম্পর্কিত
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয়  ৫ সিনেমা
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয় ৫ সিনেমা
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
বিনোদন বিভাগের সর্বশেষ
‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’-খ্যাত কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’-খ্যাত কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ
গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা