ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

ইউরেনিয়াম অনুসন্ধান থেকে শুরু করে ইয়েলোকেক (আকরিক প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাপ্ত ঘনীভূত ইউরেনিয়াম গুঁড়ো) উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে চায় সৌদি আরব। পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে সোমবার জানিয়েছেন দেশটির জ্বালানি ও শিল্পমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।

সৌদি আরব ইউরেনিয়াম সম্পদ উন্নয়নে তিনটি পথে এগোচ্ছে। এর মধ্যে রয়েছে ফসফেট সার উৎপাদনে ফসফরিক অ্যাসিড তৈরির উপজাত হিসেবে ইউরেনিয়াম আহরণ। মদিনার জাবাল সাইয়িদে চিহ্নিত ইউরেনিয়াম সম্পদ উন্নয়ন এবং প্রচলিত ইউরেনিয়াম মজুতের সন্ধানে ভূতাত্ত্বিক জরিপ বাড়ানো। জাবাল সাইয়িদে প্রায় ১১ কোটি ৪০ লাখ টন আকরিক রয়েছে। সেখানে ইউরেনিয়ামের পাশাপাশি বিরল মৃত্তিকা উপাদানেরও উচ্চ ঘনত্ব রয়েছে।

প্রিন্স আবদুল আজিজ বলেন, সৌদির কর্মসূচি স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং গোপনে বা অঘোষিত কোনও স্থাপনায় কার্যক্রম চালানো হবে না। আন্তর্জাতিক অংশীদারত্ব ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতার মাধ্যমেই কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা ভিন্ন। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনও পরিকল্পনা নেই। জুলাইয়ে সই হওয়া ৩০ বছরের বেসামরিক পারমাণবিক চুক্তিকে তিনি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রিক বলে বর্ণনা করেছেন। অন্যদিকে রিয়াদের ঘোষিত পরিকল্পনা পুরো পারমাণবিক জ্বালানি চক্র পর্যন্ত বিস্তৃত।

সৌদি আরব আইএইএ’র অতিরিক্ত প্রটোকলে সই করবে না। তবে এর পরিবর্তে দ্বিপক্ষীয় বিশেষ ব্যবস্থার বিষয়ে আলোচনা করছে রিয়াদ। এর আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, রূপান্তর ও পুনঃপ্রক্রিয়াকরণ পর্যবেক্ষণের সুযোগ পাবে আইএইএ।

ইউরেনিয়াম শুধু উত্তোলন নয়, পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণেও সক্ষমতা বাড়াতে চায় সৌদি আরব। এ লক্ষ্যে জাবাল সাইয়িদে পরিশোধন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের এমপি ম্যাটেরিয়ালস এবং ফসফেট সম্পদ থেকে ইউরেনিয়াম আহরণে ফ্রান্সের ওরানোর সঙ্গে কাজ করছে দেশটি।

সূত্র: এন্টারপ্রাইজ এএম

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান
সর্বশেষ খবর
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান