ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ট্রাম্পকে ক্ষমতা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৬

রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনে এমন দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাবসংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস। একই সঙ্গে এই বিলে ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের দুই আইনপ্রণেতার সমর্থনে বিলটি একটি পদ্ধতিগত বাধা পেরিয়ে যায়। স্থানীয় সময় বুধবার হাউসে বিলটির চূড়ান্ত ভোটাভুটি হয়েছে, যেখানে রাশিয়া নিষেধাজ্ঞা বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাবসহ বেশ কয়েকটি আইনগত প্রস্তাব ২১৪-২১১ ভোটে অনুমোদিত হয়। এই ফলাফল হাউসের ডেমোক্র্যাট নেতৃত্বকে বেশ অবাক করে।

গত সোমবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাং কিং সদস্য ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগরি মিকস এই বিলের বিরোধিতা করে বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনও রকম নিয়ন্ত্রণ ছাড়াই শুল্ক আরোপের একচ্ছত্র ক্ষমতা দেবে।

এর আগে গত মাসে মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়েছিল। এই আইনের উদ্দেশ্য কেবল রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাত নয়, বরং মস্কোর তেল সরবরাহে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা জাহাজগুলোর তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার অপরিশোধিত তেলের বাণিজ্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে অর্থ জোগাচ্ছে।

বিলটিতে চীন ও ভারতসহ রাশিয়ার শীর্ষ তেল বাণিজ্য অংশীদারদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব রয়েছে। গত ৭ আগস্ট সেনেটে পাস হওয়া সংস্করণে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করা হয়নি, তবে পরিমাণ অনুযায়ী তেল ও গ্যাসের পাঁচটি বৃহত্তম আমদানিকারক দেশের কথা বলা হয়েছে।

ওয়াশিংটনে প্রো-ইউক্রেন গ্রুপগুলোর লবিং কার্যক্রম জোরদার হওয়ার মধ্যেই এই ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। কিয়েভকে ক্রমাগত সমর্থন দেওয়ার জন্য মার্কিন আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকান কোয়ালিশন ফর ইউক্রেনের উদ্যোগে ‘ইউক্রেন অ্যাকশন সামিট’ চলছে।

প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানোর আগে বিলটিকে অবশ্যই প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। আগামী বৃহস্পতিবার হাউসের প্রারম্ভিক অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে এবং মধ্যবর্তী নির্বাচনের পর আগামী ৯ নভেম্বর হাউসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
যুদ্ধাপরাধের দায়ে কসোভার সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধের দায়ে কসোভার সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধের দায়ে কসোভার সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা