ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৯

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর)এ ঘটনায় নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছে এবং পাকিস্তানি নৌবাহিনীর ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া এ ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালের এপ্রিলে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক মহড়া, কৌশলগত তৎপরতা ও সেনা চলাচলের বিষয়ে আগাম নোটিশ সংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত রাতে আরব সাগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওমান উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটে। পাকিস্তানি নৌবাহিনীর এই আচরণকে ‘আগ্রাসী, ভীতিপ্রদ ও অপেশাদার’ বলে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত পাকিস্তানি যুদ্ধজাহাজটি একটি ‘হুনাইন-ক্লাস’ করভেট ছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরতে বলা হয়েছে। একইসঙ্গে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাসঙ্গিক চুক্তিগুলো মেনে চলার প্রয়োজনীয়তার কথা জানাতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পাকিস্তানি কর্তৃপক্ষকে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যকার প্রাসঙ্গিক চুক্তির বিধান মেনে চলার নির্দেশ দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানাতে বলা হয়েছে।

এদিকে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সূত্র: এনডিটভি, টাইমস অব ইন্ডিয়া

/এএস/ 
সম্পর্কিত
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
সর্বশেষ খবর
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
গ্যাস সরবরাহে উন্নতি হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে: মাহদী আমিন
গ্যাস সরবরাহে উন্নতি হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা