বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৭

অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের দেশটিতে আনার সুযোগ কঠোরভাবে সীমিত করার পরিকল্পনা করছে দেশটির লেবার সরকার। অভিবাসন ব্যবস্থার কিছু ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়িয়ে বিদেশ থেকে আগত মানুষের সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার অভিবাসন পরিকল্পনা প্রকাশ করবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়া ঠেকানো এবং আবেদনকারীদের দীর্ঘ আপিল প্রক্রিয়া সীমিত করার উদ্যোগও এতে থাকতে পারে।

পরিকল্পনার আওতায় ভিসার কিছু শ্রেণির নিয়ম চাহিদানির্ভর ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়া হবে। এতে দেশে কত মানুষ আসবে এবং কতজন চলে যাবে, সে বিষয়ে সরকার আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পরবে। আইন প্রণয়নের মাধ্যমে আগমনের সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে লেবার সরকারের।

গত বছর অস্ট্রেলিয়া ৩ লাখ ৩৭ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা দিয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ হাজার ভিসা পেয়েছেন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। প্রস্তাবিত আইন কার্যকর হলে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীকে একাই অস্ট্রেলিয়ায় আসতে হবে।

এ ছাড়া বছরে ১ লাখ ৮৫ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার পাশাপাশি আগামী দুই বছরে নিট বিদেশি অভিবাসন প্রায় ৩ লাখ ৫ হাজার থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামাতে চায় সরকার। আন্তর্জাতিক শিক্ষার্থী ও ওয়ার্কিং হলিডেমেকারদের মাধ্যমে প্রত্যাশার চেয়ে বেশি মানুষ আসার কয়েক বছরের প্রবণতা থামাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বার্ক বলেছেন, অস্ট্রেলিয়ায় নিট বিদেশি অভিবাসন কমানো প্রয়োজন। তবে অর্থনীতিতে সবচেয়ে কম ক্ষতি করে বুদ্ধিদীপ্ত ও লক্ষ্যভিত্তিক উপায়ে সামগ্রিক সংখ্যা নিয়ন্ত্রণ করতে চান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান 

/এসএইচএম/
সম্পর্কিত
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বশেষ খবর
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
দিনেশ ত্রিবেদীকে মাহদী আমিনভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও