ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২

ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে ২০২৭ সালের ইউরোভিশন সং কনটেস্ট বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তারা জানায়, প্রতিযোগিতায় কোনও শিল্পী পাঠাবে না এবং অনুষ্ঠানটি সম্প্রচারও করবে না। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

আরটিই বলেছে, গাজায় ভয়াবহ ও চলমান প্রাণহানি এবং মানবিক সংকটের কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তাদের ভাষ্য, এই সংকট এখনও বহু বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। চলতি বছরও ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে ইউরোভিশন বয়কট করেছিল আয়ারল্যান্ডসহ পাঁচটি দেশ। অন্য চারটি হলো নেদারল্যান্ডস, আইসল্যান্ড, স্লোভেনিয়া ও স্পেন।

ইউরোভিশনের পরিচালক মার্টিন গ্রিন আয়ারল্যান্ডের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করলেও তা পুরোপুরি সম্মান করার কথা জানিয়েছেন।
গত মাসে ডাচ সম্প্রচারমাধ্যম এভিআরওটিআরওএস ঘোষণা করেছিল, তারাও আগামী বছর প্রতিযোগিতাটি বয়কট করবে। একইসাথে ইউরোভিশনকে বিভাজনের মঞ্চ হিসেবে অভিহিত করেছে।

তারা জানায়, এভিআরওটিআরওএস ২০২৭ সালের ইউরোভিশন সং কনটেস্টে অংশ নেবে না, কারণ এই আয়োজনটিকে আর নিরপেক্ষ হিসেবে বিবেচনা করা সম্ভব নয়। বিশেষ করে যখন অংশগ্রহণকারী একটি দেশ বড় আকারের সামরিক সংঘাতের সাথে জড়িত রয়েছে।

২০২৭ সালের ইউরোভিশন প্রতিযোগিতা মে মাসে বুলগেরিয়ার কৃষ্ণসাগরীয় শহর বুরগাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের প্রতিযোগিতায় বুলগেরিয়ার গায়িকা দারা বিজয়ী হওয়ার পর দেশটি আয়োজক হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হুথি-সরকারি বাহিনী সংঘাত, নৌকায় করে দেশত্যাগ করছেন ইয়েমেনিরা  
ডাক্তার গেছেন আদালতে এই সুযোগে রোগী দেখলেন গাড়িচালক
সর্বশেষ খবর
একদিন পর আবার ইউরিয়া সার উৎপাদন বন্ধ
একদিন পর আবার ইউরিয়া সার উৎপাদন বন্ধ
সারা দেশে একযোগে ৯৯ জনের বিচারককে বদলি
সারা দেশে একযোগে ৯৯ জনের বিচারককে বদলি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
কেটে গেছে দুই বছর, কবে সংস্কার হবে ‘স্বাধীনতা সংগ্রাম’-এর ভাস্কর্য
কেটে গেছে দুই বছর, কবে সংস্কার হবে ‘স্বাধীনতা সংগ্রাম’-এর ভাস্কর্য
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি