অডিও ফাঁসের পর প্রত্যাহার, এবার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেই ওসিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫

ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটিতে ডিবিরও একজন কর্মকর্তা রয়েছেন।

বিষয়টি জানতে চাইলে বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওসিকে হেফাজতে নেওয়ার বিষয় নয়। তাকে প্রত্যাহার করা হয়েছে, সাসপেন্ড করা হয়নি। তবে তার অডিও ভাইরাল হওয়ায় বিষয়টি অনুসন্ধানের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হতে পারে। তদন্ত কমিটিতে ডিবির একজন কর্মকর্তাও রয়েছেন।’

এর আগে বুধবার রাতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে তাকে শোনা যায়।

ভাইরাল অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে এলে পুলিশ সদস্যরা কিছুই করতে পারবেন না।

অডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপির দিকে ঝুঁকে পড়া এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের তা না করার বিষয়ে মন্তব্য করতেও তাকে শোনা যায়। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তিনি কথা বলেছেন বলে অডিওতে শোনা যায়।

অডিওটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে ওসি মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

/এসএনকে/এম/
সম্পর্কিত
মামলা তদন্তের ক্ষমতা পেলো এপিবিএন, কাজ করবে মানবপাচার নিয়ন্ত্রণেও
মধ্যরাতে ৩০০ ফিটে পুলিশের অভিযান, আটক ৬
গোয়েন্দা ব্যর্থতায় পুলিশের ওপর বাড়তি চাপ
সর্বশেষ খবর
মামলা তদন্তের ক্ষমতা পেলো এপিবিএন, কাজ করবে মানবপাচার নিয়ন্ত্রণেও
মামলা তদন্তের ক্ষমতা পেলো এপিবিএন, কাজ করবে মানবপাচার নিয়ন্ত্রণেও
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
মধ্যরাতে ৩০০ ফিটে পুলিশের অভিযান, আটক ৬
মধ্যরাতে ৩০০ ফিটে পুলিশের অভিযান, আটক ৬
‘সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরও সতর্ক ও দক্ষ হতে হবে’
‘সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরও সতর্ক ও দক্ষ হতে হবে’
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম