শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক 
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং ইসলামিক রিপাবলিক অব ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে রওনা হয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশ ছাড়ার আগে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান জানান, তিনি জাতিসংঘে ‘ইরানি জনগণের ক্ষোভ, সংঘটিত অপরাধ এবং তৈরি হওয়া আস্থার সংকটের’ বিষয়টি তুলে ধরবেন।

তিনি বলেন, আমরা বেশ কয়েকবার আলোচনার টেবিলে গিয়েছি এবং চুক্তি স্বাক্ষর করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত পুরো বিশ্ব দেখেছে কীভাবে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং লিখিত চুক্তিগুলো লঙ্ঘন করা হয়েছে।

পেজেশকিয়ান আরও বলেন, শক্তিপ্রয়োগ করে মানুষকে কখনও অধীন করা যায় না। গাজা, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, ইরান এবং অন্যান্য জায়গায় যা ঘটছে, তা এমন কিছু বাস্তবতাকে তুলে ধরে যা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করছে।

তিনি বলেন, ইরানের জনগণকে বশ্যতা স্বীকারে বাধ্য করার চেষ্টায় শত্রুরা যতটা সম্ভব বিভিন্ন পথ বন্ধ করে দিচ্ছে। সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে তারা এখন অন্য পথে কাজ করার চেষ্টা করছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা স্থল ও আকাশপথ বন্ধ করে দিচ্ছে, অভ্যন্তরীণ বিভেদ উসকে দেওয়ার চেষ্টা করছে, গণমাধ্যম ও জাতিগত গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করতে ও শক্তি প্রয়োগ করে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুর্বলতাগুলোকে সর্বোচ্চ মাত্রায় কাজে লাগানোর চেষ্টা করছে।

/এএস/ 
সম্পর্কিত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি