হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ‘হাঙর নদী গ্রেনেড’-এ রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা বিজয় চৌধুরী। বর্তমানে তিনি হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে সাবিদ।

 সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতার মেয়ে ফিওনা ইসলাম বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ফিওনা ইসলাম লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন।’

সবার কাছে দোয়া চেয়ে ফিওনা লেখেন, ‘আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন। সকলের কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন রইলো। আল্লাহ যেন আমার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় তিন দশক পরও দর্শকের কাছে সমানভাবে স্মরণীয়। বিশেষ করে সিনেমার শেষ দৃশ্যে রইছের আত্মত্যাগ আজও আবেগাপ্লুত করে দর্শকদের।

এই একটি চরিত্রই বিজয় চৌধুরীকে এনে দিয়েছিল ব্যাপক পরিচিতি। সিনেমাটিতে অভিনয়ের সময় তার বয়স ছিল মাত্র ২২ বছর। স্বাধীনতার পর ১৯৭৩ সালে জন্ম নেওয়া এই অভিনেতার নাম রাখা হয়েছিল ‘বিজয়’। বর্তমানে ৫৪ বছরে পা দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে আজও তার পরিচয় ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ