‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি

বিনোদন ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩০

বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই অভিনেতার স্ত্রী সুনীতা আহুজার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন কমল রানি স্বর্ণকার। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে কমল দাবি করেছেন, গোবিন্দা ও সুনীতার দাম্পত্য সমস্যার জন্য তিনি দায়ী নন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কমল লেখেন, ‘আগেই ভেঙে যাওয়া একটি সংসার কেউ ভাঙতে পারে না। আমাদের দেশের মানুষ এতটা বোকা নয় যে, কেউ বললেই কাকের পেছনে ছুটবে যে কাক নাকি তাদের কান নিয়ে গেছে।’

সুনীতাকে উদ্দেশ্য করে তিনি আরও প্রশ্ন তোলেন, নিজের কষ্ট প্রকাশ্যে তুলে ধরার পরিবর্তে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত কি না। কমলের অভিযোগ, একজন পুরুষকে মানসিকভাবে হয়রানি করা, কাজ করতে বাধা দেওয়া, বাড়িতে বসিয়ে রাখা এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কোনও ভালো ও নিবেদিতপ্রাণ স্ত্রীর আচরণ হতে পারে না।

তিনি আরও লেখেন, ‘ঘরের চার দেয়ালের মধ্যে যা করতে পারেননি, তা প্রকাশ্যে এসে মানুষের সহানুভূতি অর্জনের মাধ্যমে করতে চাইছেন কি না।’

পাশাপাশি সুনীতাকে তার নাম ব্যবহার করে নিজের ‘এজেন্ডা’ এগিয়ে না নেওয়ার আহ্বান জানান কমল। তার ভাষায়, ‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন।’

গোবিন্দ-কমলকে নিয়ে গুঞ্জন

গোবিন্দর ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কমল রানির সঙ্গে তার সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন চলতি বছরের শুরুতে ছড়িয়ে পড়ে। মুম্বাই বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনসহ বিভিন্ন জায়গায়ও তাদের একসঙ্গে দেখা গেছে।

গোবিন্দা ও সুনীতা আহুজা ১৯৮৭ সালে বিয়ে করেন। তাদের দুই সন্তান—টিনা আহুজা ও যশবর্ধন।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
শাকিব-দেবের পর এবার ইধিকার নায়ক কে?
শাকিব-দেবের পর এবার ইধিকার নায়ক কে?
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!