বিকালেই মিমির বাগদান-রেজিস্ট্রি, শোবিজের কারা থাকছেন

বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৫:৪২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:৪২

এই মুহূর্তে ‘টক অফ দ্য টাউন’ মিমি চক্রবর্তী। কারণ, টলিউডের জনপ্রিয় নায়িকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দিন কয়েক আগেই তার বিয়ের অভিনব কার্ড প্রকাশ্যে আসায় বিষয়টিতে সিলমোহর পড়েছে। এবার অভিনেত্রীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন তার মামা জলপাইগুড়ির বাসিন্দা রাম চক্রবর্তীও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষার অবসান হচ্ছে। আইবুড়ো তকমা ঘুচিয়ে বাগদান এবং আইনি বিয়ে সারতে চলেছেন মিমি।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে নিজের কসবার ফ্ল্যাটেই আইনি বিয়ে সারবেন অভিনেত্রী। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রি থেকে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। এ তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।

মিমি

জীবনসঙ্গী হিসেবে নায়িকা যাকে নির্বাচন করেছেন, তিনি আদতে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। নৌসেনায় কর্মরত, মেরিন ইঞ্জিনিয়ার। নাম সিদ্ধার্থ দত্ত। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে রয়েছেন।

আংটিবদল এবং রেজিস্ট্রি কলকাতায় হলেও শীতের আমেজে বিয়ের আসর বসবে শৈলশহরে। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ে কালিম্পংয়ে তিন দিনব্যাপী সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে পরবর্তীতে ১১ ডিসেম্বর রিসেপশন রয়েছে কলকাতায়। যেখানে টলিউডের বন্ধুবান্ধব ও বিশিষ্ট জনরা নিমন্ত্রিত হবেন।

/এনআই/
সম্পর্কিত
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
সৌরভের বায়োপিকে টলিউড অভিনেত্রী?  
সৌরভের বায়োপিকে টলিউড অভিনেত্রী?  
‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন
‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন
বিনোদন বিভাগের সর্বশেষ
নির্মাতা মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে ‘ডুবসাঁতার’
নির্মাতা মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে ‘ডুবসাঁতার’
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
তিশা-পরীমণির বিতর্ক থেকে ন্যানসির বিচ্ছেদ, আলোচিত ৬ ঘটনা
তিশা-পরীমণির বিতর্ক থেকে ন্যানসির বিচ্ছেদ, আলোচিত ৬ ঘটনা
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত