২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী

বিনোদন ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে নিজের স্পষ্ট ও প্রতিবাদী বক্তব্যের কারণেও আলোচনায় থাকেন তিনি। তবে তার বলা কথা বা প্রতিবাদী অবস্থানকে যারা নিজেদের মতো ব্যাখ্যা করে ট্রলের বিষয় বানান, তাদের উদ্দেশে এবার কড়া মন্তব্য করেছেন এই অভিনেতা।

ওমর সানী বলেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য না বুঝে কিংবা কথার অংশবিশেষ নিয়ে যারা নানা ধরনের ট্রল ও সমালোচনা করেন, তারা আসলে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করেন। এ ধরনের মানুষদের তিনি ‘ফালতু লোক’ বলেও মন্তব্য করেন।

যারা ভাইরাল হতে চান তাদেরও সমালোচনা করেন এক সাক্ষাতকারে তিনি। এ সময় নিজের ব্যবহৃত একটি ঘড়ির প্রসঙ্গও টানেন ওমর সানী। তিনি বলেন, ‘অনেকেই বাংলাদেশে বলছে, ‘ভাই, আমার ঘড়িটা দেখছেন? এই ঘড়িটা কিন্তু প্রায় ২৯ লাখ টাকার।’ আমি সোশ্যাল মিডিয়ায় এমনটা দেখেছি। আমার হাতেও একটা ঘড়ি আছে। হয়তো আমি ওমর সানীকে এই ঘড়ি পরতে দেখে অনেকের কাছে খুব দামি মনে হচ্ছে। আসলে এটার দাম অত না, এটা মাত্র ১১০০ টাকা।’

ওমর সানীর মতে, নিজের সামর্থ্য বা সম্পদ নিয়ে তিনি কখনও অহংকার করেন না। তিনি বললেন, ‘আমি এটা প্রাউডলি বলতে পারি, কোনও দিন কোনও কিছুতে আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না। এটা নিয়ে বড় করে কথা বলার কিছু নেই।’

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ওমর সানী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেতা। বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তার মন্তব্য প্রায়ই ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী