ইউটিউবে স্বর্ণ-অর্থের গরম দেখানোই কাল হলো ইনফ্লুয়েন্সারের, চুরি ১ কোটির সম্পদ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বর্ণ-হিরের গয়না এবং বান্ডিল বান্ডিল টাকা উঁচিয়ে নিয়মিত ভিডিও পোস্ট করতেন তামিলনাড়ুর কন্যাকুমারীর এক কনটেন্ট ক্রিয়েটর। অবশেষে নিজের সেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন আর অঢেল সম্পদের প্রদর্শনীই ডেকে আনলো চরম বিপর্যয়। ভারতের নাগরেকয়েলে নিজের বাড়িতে চুরির ঘটনায় প্রায় ১ কোটি রুপি মূল্যের সম্পদ হারিয়েছেন মধুস্মিতা নামের ওই নারী ইনফ্লুয়েন্সার।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়ে চার লাখেরও বেশি অনুসারী থাকা মধুস্মিতা নিজের রিলস ও ছবিগুলোতে বিলাসিতা জাহির করতে পছন্দ করতেন। এমনকি শিশুদের ওপর টাকা বৃষ্টি করার ভিডিও-ও পোস্ট করেছিলেন তিনি। একটি পুরোনো রিলে আত্মবিশ্বাসের সঙ্গে মধুস্মিতা মন্তব্য করেছিলেন যে, তিনি খুব ভালো করেই জানেন কীভাবে নিজের মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখতে হয়। তবে সিঁদ কেটে ঘরে ঢুকে চোরেরা তার সেই দাবি ভুল প্রমাণ করেছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার পুরো পরিবারকে নিয়ে কেনাকাটা করতে বাইরে যান মধুস্মিতা। এই সুযোগে চোরেরা নাগরেকয়েলের ভিআইপি গার্ডেনে অবস্থিত তাদের বাড়িতে প্রবেশ করে লকার খুলে ফেলে। কেনাকাটা শেষে বাড়ি ফিরে লকার খোলা ও জিনিসপত্র নিখোঁজ দেখে পরিবারটি চুরির বিষয়টি জানতে পারে। সব মিলিয়ে প্রায় ১২০ ভরি স্বর্ণ ও হিরের গয়না এবং নগদ ৫০ হাজার রুপি চুরি হয়েছে।

একসময় যেসব ভিডিও হাজার হাজার অনুসারীর উদ্দেশে প্রচার করা হয়েছিল, এখন সেগুলোকেই চোর চিহ্নিত করার হাতিয়ার বানিয়েছে পুলিশ। ইনফ্লুয়েন্সারের পোস্ট ও রিলসগুলো বিশ্লেষণ করে পুলিশ খতিয়ে দেখছে যে চোরেরা তার চলাফেরা ও লোকেশন ট্র্যাক করতে সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতা নিয়েছিল কি না। সন্দেহভাজনদের খুঁজে বের করতে ইতোমধ্যে পাঁচটি বিশেষ পুলিশ টিম গঠন করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সর্বশেষ খবর
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
মহরাষ্ট্রে অচেতন অন্তঃসত্ত্বাকে ২৭৫ কিমি দূরে নিয়ে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪
মহরাষ্ট্রে অচেতন অন্তঃসত্ত্বাকে ২৭৫ কিমি দূরে নিয়ে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪
স্বাস্থ্যকেন্দ্র ও সালমানের স্টুডিওতে হামলা, বিচার দাবি এইচআরএসএসের
স্বাস্থ্যকেন্দ্র ও সালমানের স্টুডিওতে হামলা, বিচার দাবি এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ