সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের সামলাতে গিয়ে বিপাকে অ্যান হ্যাথাওয়ে

বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০০

গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে ‘ভেরিটি’ সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের নির্দেশ দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষমা চেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। অভিনেত্রী জানিয়েছেন, ফটোগ্রাফাররা বিরক্ত হয়ে পড়ছিলেন দেখে তিনি পরিস্থিতি সামলাতে ‘মায়ের মতো দায়িত্বশীল’ হয়ে উঠেছিলেন।

অ্যান হ্যাথাওয়ে জানান, ভাইরাল হওয়া ওই ভিডিওটি দেখার পর তিনি অত্যন্ত বিব্রত হয়েছেন।

তার ভাষায়, ঘটনাটি ছিল ‘দুঃস্বপ্নের মতো’। এমনকি তিনি জানতেন, অনুষ্ঠানের সঞ্চালক জিমি ফ্যালন বিষয়টি নিয়ে কথা বলবেন।

‘ভেরিটি’র প্রিমিয়ারে অভিনেতা ডাকোটা জনসন ও ইসমায়েল ক্রুজ কর্দোভার মাঝখানে দাঁড়িয়ে ফটোগ্রাফারদের নির্দেশ দিতে শুরু করেন হ্যাথাওয়ে। কার দিকে তাকিয়ে ছবি তুলবেন, সেটিও তিনি বুঝিয়ে দেন।

ফটোগ্রাফারদের দিকে ইশারা করে তিনি বলেন, ‘আমরা বাম দিক থেকে শুরু করবো, এরপর ধীরে ধীরে ওই দিকে যাবো।’

এরপর ডাকোটা জনসন মজা করে বলেন, ‘আর তারপর আমি চলে যাবো।’

৪৩ বছর বয়সী হ্যাথাওয়ে জানান, ফটোগ্রাফাররা বিরক্ত হয়ে পড়ছিলেন বলেই তিনি পরিস্থিতি সহজ করার চেষ্টা করেছিলেন। তার কথায়, ‘আমাদের অনেকজন ছিল এবং ফটোগ্রাফাররা বিরক্ত হয়ে পড়ছিলেন। পরিবেশটাও বদলে যাচ্ছিল।’

ঘটনাটি শেষ হওয়ার পর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘ওহ, না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পরে অনেকেই মজা করে হ্যাথাওয়েকে ‘রেড কার্পেট ট্রাফিক পুলিশ’ বলে অভিহিত করেন। প্রিমিয়ারে তিনি স্ট্র্যাপলেস প্রাবাল গুরুং গাউন পরেছিলেন, যাতে তার বেবি বাম্প স্পষ্ট হয়ে উঠেছিল।

জিমি ফ্যালনের অনুষ্ঠানে নিজের গর্ভাবস্থা নিয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, ব্রণ এবং স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত তীব্র গন্ধ অনুভব করা ছিল গর্ভাবস্থার উল্লেখযোগ্য উপসর্গগুলোর মধ্যে অন্যতম।

হ্যাথাওয়ে মজা করে বলেন, ‘প্রথম তিন মাসে আমার লক্ষ্য ছিল প্রকাশ্যে বমি বমি ভাব সামলাতে পারা। আর তৃতীয় তিন মাসে আমার লক্ষ্য হলো প্রকাশ্যে হাঁটার সময় হাঁসের মতো দুলে না হাঁটা।’

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের সামলাতে গিয়ে বিপাকে অ্যান হ্যাথাওয়ে
সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের সামলাতে গিয়ে বিপাকে অ্যান হ্যাথাওয়ে
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া