চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াৎ। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন তিনি। এরপর তিনি ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমার মাধ্যমে একক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারে ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘বীর’ ও ‘ইতিহাস’সহ ৫২টি সিনেমা পরিচালনা করেন এই নির্মাতা।
তবে ৫২টি সিনেমার মধ্যে ২৬টি সিনেমা মুক্তির আগে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে। সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে একথা জানান কাজী হায়াৎ।
কেন নিষিদ্ধ করা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সিনেমায় রাজনৈতিক কথা বলি, বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করি, লোককথা ব্যবহার করি। নিষিদ্ধের পেছনে এগুলো কারণ ছিল। আমি প্রথম সিনেমাতে প্রমিত ভাষার পরিবর্তে লোককথার ব্যবহার শুরু করেছি। কারণ সাহিত্য আর চলচ্চিত্রের ভাষা এক নয়।’
এর আগে একটি গণমাধ্যমে কাজী হায়াৎ জানান, তার ‘আম্মাজান’সিনেমা সেন্সরে ৬ মাস আটকে রাখা হয়েছিল। কেন আটকে রেখেছিল তিনি তা জানতেন না।
কাজী হায়াৎ বলেন, ‘অনেক তদবির করে যখন ছবিটা মুক্তির অনুমতি নেওয়া হলো তখন সেন্সর বোর্ডের এক মেম্বার নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ছবি মুক্তি পেলে দেশে দাঙ্গা শুরু হবে। কী বুঝে উনি বলেছিলেন আমি অদ্যাবধি বুঝি নাই। উনারা বুদ্ধিজীবি তো ওনারা হয়তো বুঝতে পেরেছিলেন কিন্তু আমি বুঝতে পারিনি।’
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা