বাংলাদেশের চলচ্চিত্রে এমন ঘটনা খুব বেশি নেই, যেখানে জনপ্রিয় তিন তারকা একসঙ্গে অভিনয় করেও কোনও পারিশ্রমিক নেননি। তেমনই একটি ঘটনা ঘটেছিল নির্মাতা কাজী হায়াতের আলোচিত সিনেমা ‘ইতিহাস’-এ। সিনেমাটিতে অভিনয়ের জন্য মৌসুমী, মিজু আহমেদ ও ডিপজল কোনও পারিশ্রমিক নেননি।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন নির্মাতা কাজী হায়াৎ। ‘২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার ছেলে কাজী মারুফের।
সিনেমাটিতে মৌসুমীর অভিনয়ের প্রসঙ্গে কাজী হায়াত বলেন, ‘এ সিনেমাতে মৌসুমীর কোনও নায়ক ছিল না। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন একটি চরিত্রে অভিনয় করা অনেক নায়িকার জন্যই কঠিন ছিল। কিন্তু মৌসুমী সেটি করেছে।’
নিজের বাসায় সিনেমাটির শুটিং করার কথাও জানান এই নির্মাতা। তার ভাষায়, ‘আমার বাসায় এ সিনেমার শুটিং করেছি। এমন অনেক দিন হয়েছে, মৌসুমী আসার পরও তার কোনও শুটিং করতে পারিনি। তবু সে রাগ করেনি।’
মৌসুমীর সহযোগিতার কথা উল্লেখ করে কাজী হায়াৎ আরও বলেন, ‘এ সিনেমাটি মৌসুমী বিনা পারিশ্রমিকেই করে দিয়েছেন। একই সঙ্গে মিজু আহমেদ এবং ডিপজলও কোনও পারিশ্রমিক নেননি।’
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়