রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা

বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১৪:৫৯ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

বহু বিতর্ক, একাধিকবার নাম পরিবর্তন এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউড অভিনেতা সালমান খান । দীর্ঘ আইনি ও রাজনৈতিক বাধা পেরিয়ে অবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের এনওসি পেয়েছে তার যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ২০২০ সালের ভারত-চীন গালওয়ান উপত্যকা সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা। 

প্রাথমিকভাবে ছবিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গিয়ে এখন দ্রুত মুক্তির পথ পরিষ্কার হয়েছে।

এর আগে ছবিটি ‘ব্যাটল অফ গালওয়ান’ নামে ঘোষিত হয়েছিল। তবে ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা ও চীনবিরোধী তীব্র অবস্থানের কারণে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের পর্যবেক্ষণে ছবিটি থমকে যায়। সরকারি নির্দেশের পর ছবির স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন আনা হয় এবং বেশ কিছু দৃশ্য নতুন করে শুট করা হয়।

নতুন সংস্করণে চীনবিরোধী উগ্র মানসিকতা বাদ দিয়ে ভারত-চীনের সম্পর্কের ইতিবাচক ও শান্তির দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন এই পরিবর্তিত রূপ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ছবিটি ছাড়পত্র দিয়েছেন।

সালমান খান আগামী ১৩ই নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছেন। দীপাবলি উৎসবের আবহকে কাজে লাগিয়ে ছবিটি বড় পর্দায় আনার কথা ভাবছে টিম।

সিনেমার টিমের পক্ষ থেকে জানা যায়, খুব শিগগির ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে জমার প্রক্রিয়া শেষ করা হবে। চলতি মাসের মধ্যে সেন্সর অনুমতি পেলেই নভেম্বরের মাঝামাঝি সিনেমাটি দেখা যাবে।

/এনআই/
সম্পর্কিত
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
লাইভ শোতে রেগে টুপি-জ্যাকেট-টি-শার্ট খুলে ফেললেন সালমান
লাইভ শোতে রেগে টুপি-জ্যাকেট-টি-শার্ট খুলে ফেললেন সালমান
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
বিনোদন বিভাগের সর্বশেষ
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের সামলাতে গিয়ে বিপাকে অ্যান হ্যাথাওয়ে
সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের সামলাতে গিয়ে বিপাকে অ্যান হ্যাথাওয়ে
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া