বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস

বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১৯:০০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৯:০০

গত ২৫ জুলাই হলিউড অভিনেত্রী এমা রবার্টস ও কোডি জন বিয়ে করেন। যুক্তরাষ্ট্রের আইডাহোর সান ভ্যালিতে কোডি জনের পরিবারের এস্টেটে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের দুই মাস পর ভক্তদের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেছেন এমা রবার্টস।

শুক্রবার (২ অক্টোবর) ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন এমা।  ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হিটচড’।

ছবিগুলোতে দেখা যায়, কাপল একে অপরকে কিস করছেন, ওয়েডিং ভাউস বিনিময় করছেন এবং হাত ধরে আইল দিয়ে হেঁটে যাচ্ছেন।

বিয়ের অনুষ্ঠানে এমা রবার্টস পরেছিলেন শিফনের তৈরি একটি ওয়েডিং গাউন। এর সঙ্গে ছিল ম্যাচিং হেডব্যান্ড এবং উরু পর্যন্ত লম্বা স্লিট। অন্যদিকে কোডি জন বেছে নিয়েছিলেন ক্লাসিক কালো টাক্সেডো।

এমা রবার্টস ও কোডি জন। ছবি: সংগৃহীত

২০২২ সালের আগস্টে এমা রবার্টস ও কোডি জনের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২৪ সালের জুলাইয়ে তারা বাগদানের ঘোষণা দেন। এরপর ২৫ জুলাই তাঁরা বিয়ে করেন।

ব্লো সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন এমা রবার্টস। এরপর নিকেলোডিয়নের সিরিজ আনফ্যাবুলাস-এ অভিনয় করে ফেম পান তিনি। পরে অ্যাকোয়ামারিন, ওয়াইল্ড চাইল্ড, স্ক্রিম ৪, উই আর দ্য মিলার্স, পালো আল্টো, নার্ভ, হলিডেট এবং ম্যাডাম ওয়েব-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন।

সর্বশেষ তাকে দেখা গেছে সরাস সিটি সিনেমায়। নেট স্মিথ পরিচালিত এই স্টপ-মোশন ফ্যান্টাসি সিনেমায় অভিনয় করেছেন এমা রবার্টস।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা