ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ২০:০০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২০:০০

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝ আকাশে সহ-পাইলটের প্রাণঘাতী হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত মাচ্ছর। গুরুতর আহত হয়েও তিনি সাহসিকতার সঙ্গে ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচান।

তার এই অসীম সাহস  ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। একইসঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শাহরুখ খান লেখেন, ‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি দৃঢ় ছিলেন। বিপদের মুখোমুখি হওয়া এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলা সহজ নয়। কিন্তু যাত্রীদের সুরক্ষায় আপনি ঠিক সেটাই করেছেন।’

তিনি আরও লেখেন, ‘একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী, তা আপনি আমাদের দেখিয়েছেন। এটি সাহস ও কর্তব্যনিষ্ঠার প্রকৃত উদাহরণ। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। পুরো দেশ আপনাকে নিয়ে গর্বিত।’

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটির প্রধান পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করেন সহকারী পাইলট। এরপর তিনি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে জানা গেছে।

এ সময় যাত্রীরা ওই সহকারী পাইলটকে আটকে ফেলেন। পরে উড়োজাহাজে থাকা বিকল্প ক্রু সদস্যরা সেটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

অবতরণের পর দেখা যায়, পাইলট ও সহকারী পাইলট দুজনই আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সহকারী পাইলটের পরিচয় ও হামলার উদ্দেশ্য নিয়ে এখনও সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

/এনআই/
সম্পর্কিত
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা