কিয়েভ থেকে কূটনীতিকদের সরে যেতে বললো মস্কো, বড় হামলার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ১৭:১৬ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:২২

কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের রাজধানী ছেড়ে যাওয়ার জন্য বিদেশি নাগরিক ও কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের দেশের বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমের জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরের সামরিক স্থাপনায় পদ্ধতিগতভাবে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, বিদেশি নাগরিক ও কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান বা সেখানে ভ্রমণ না করার বিষয়ে তারা আবারও সতর্ক করছে। বিবৃতিতে বলা হয়, এই সতর্কবার্তা উপেক্ষাকারীরাই যেকোনও প্রতিকূল পরিণতির দায় বহন করবে।

সম্প্রতি ইউক্রেনের রাজধানীর অবকাঠামোতে হামলা বাড়িয়েছে রাশিয়া। শনিবার আকাশ হামলায় নিপ্রো নদীর ওপর একটি সেতুতে আঘাত হানা হয়েছে। হামলা জোরদার হওয়ায় কঠিন শীতের মাস শুরুর আগে রাজধানীর ৩০ লাখ বাসিন্দার জীবনযাত্রা এলোমেলো হয়ে পড়েছে। এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ায় হামলার মূল্য দিচ্ছে ইউক্রেন এবং ভবিষ্যতেও দিতে হবে, কারণ মস্কোর বাহিনী সেখানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

সাম্প্রতিক মাসগুলোতে কৃষ্ণ সাগরে একে অপরের শস্যবাহী জাহাজে হামলা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন উভয়ই। এদিকে রাশিয়ার তেল শোধনাগারসহ অন্যান্য প্রতিষ্ঠান ইউক্রেনের গোলাবর্ষণের মুখে পড়ছে এবং ইউক্রেনীয় ড্রোনের হামলায় রুশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। তবে বেসামরিক মানুষ কিংবা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দুই পক্ষই।

/এসএইচএম/
সম্পর্কিত
ট্রাম্পের এআই বিষয়ক প্রধান কে এই জে ক্লেটন?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
‘দৃশ্যম ৩’ দেখে দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাবাকে হত্যা, যেভাবে ফাঁস যুবকের ষড়যন্ত্র
সর্বশেষ খবর
ট্রাম্পের এআই বিষয়ক প্রধান কে এই জে ক্লেটন?
ট্রাম্পের এআই বিষয়ক প্রধান কে এই জে ক্লেটন?
মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত
মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিশেষ মুক্ত বাণিজ্যব্যবস্থার আলোচনা
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিশেষ মুক্ত বাণিজ্যব্যবস্থার আলোচনা
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার