ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৫:৪২ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৮

সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর নতুন করে বিএনপির আরও একাধিক নেতা পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে এ তালিকায় সাবেক প্রতিমন্ত্রী নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও উল্লেখ করেন। তবে বিএনপির পক্ষ থেকে এ ধরনের দাবিকে গুজব ও ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বুধবার (১৮ নভেম্বর) দুপরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিএনপি ভাইস চেয়ারম্যান ও এমপি বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন কি না জানতে চেয়েছিলেন। তবে খবরটি সম্পূর্ণ গুজব ও দুষ্ট চক্রের অপপ্রচার। তিনি গত প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। এরপর এভারকেয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে থাইল্যান্ড গিয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক ও তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতার কারণেই সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন তিনি।

শায়রুল কবির জানান, তিনি নিজেও ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে। দয়া করে কোনও ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
বিদেশ থেকে উসকানি দিয়ে লাভ হবে না: রিজভী
গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
সর্বশেষ খবর
ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফিফা সভাপতি পদে জাপানের তাশিমা
ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফিফা সভাপতি পদে জাপানের তাশিমা
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, সতর্ক অবস্থানে ইরান
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, সতর্ক অবস্থানে ইরান
ইয়েমেনের এক অঞ্চলে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে ফের সংঘর্ষ
ইয়েমেনের এক অঞ্চলে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে ফের সংঘর্ষ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক