হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ২৩:০৬ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২৩:৩২

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দখলে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধার এবং রাজ্যজুড়ে সরকারি কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি রবিবার এক টেলিভিশন ভাষণে এই অভিযানের ঘোষণা দেন।

টেলিভিশন ভাষণে আল-আলিমি বলেন, আজ আমি প্রজাতন্ত্রের অবশিষ্ট ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো জাতীয় ভূখণ্ডজুড়ে রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব বিস্তারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি।

উপকূলীয় অঞ্চল এবং কৌশলগত বাব আল-মানদেব প্রণালি বিদ্রোহী হুথিদের দখলে চলে যাওয়ার পর এবং সাম্প্রতিক সময়ে হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এই কঠোর বার্তা এলো। ইয়েমেন সরকারের মূল সমর্থক সৌদি আরবের সবুজ সংকেত ছাড়া আল-আলিমি এই সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেননি বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ শহর তাইজের সংযোগ রক্ষাকারী প্রধান সরবরাহ রুটটি হুথিরা বিচ্ছিন্ন করে দিয়েছে। সামরিক সূত্রের বরাতে তারা জানায়, হুথিরা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে তাইজকে অবরুদ্ধ করে ফেলেছে। গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ফেলো ফারেয়া আল-মুসলিম বলেন, তারা তাইজ পুরোপুরি দখলে না পেলেও এডেন থেকে তাইজকে বিচ্ছিন্ন করার সামরিক লক্ষ্য অর্জনে সফল হয়েছে।

অন্যদিকে, ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, রিয়াদ ও সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ খুরেইস এলাকার আরামকো স্থাপনায় তারা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে মুখপাত্র বলেন, উভয় অপারেশনই সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। হামলাগুলো ছিল নিখুঁত, যার ফলে লক্ষ্যবস্তুগুলোতে বড় ধরনের আগুন সৃষ্টি হয়েছে।

হুথিদের দাবি, ১২ ঘণ্টায় সৌদি জোটের ৫০টি হামলার জবাবেই তারা এ আক্রমণ চালিয়েছে। তবে এ দাবির বিষয়ে সৌদি আরব এখনও কোনও মন্তব্য করেনি।

এর আগে শনিবার ইয়েমেন সরকার জানায়, সানা, সাদা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজের কাছে হুথিদের বিভিন্ন ঘাঁটিতে তাদের বাহিনী আঘাত হেনেছে। হুথি পরিচালিত আল-মাসিরা টিভি জানিয়েছে, সৌদির পাল্টা হামলায় তাদের অন্তত দুজন আহত হয়েছেন।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক চরম উত্তেজনার মধ্যে গত জুলাইয়ে ইয়েমেন যুদ্ধ আবারও নতুন করে তীব্র আকার ধারণ করে।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
সর্বশেষ খবর
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ
‘গডফাদার’ কারা, মাদক ও চাঁদাবাজির সম্পর্ক কোথায়
‘গডফাদার’ কারা, মাদক ও চাঁদাবাজির সম্পর্ক কোথায়
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি