মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ২৩:৫১ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২৩:৫২

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে  মালয়েশিয়ায় ১০ হাজার ৩৭৪টি অভিযান চালিয়ে ৩৭ হাজার ৩১৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল জানান, অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অভিযানের অংশ হিসেবে এসব অভিযানে ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে যাচাই করা হয়েছে। অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার সন্দেহে থাকা নিয়োগকর্তারাও অভিযানের লক্ষ্য ছিলেন বলে তিনি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাইফুদ্দিন বলেন, এ সময়ে মোট ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ১ হাজার ৬৯২ জন মালয়েশীয়।

তিনি বলেন, এই পরিসংখ্যান মন্ত্রণালয়ের সেই নীতির প্রতিফলন, যেখানে শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের যারা নিয়োগ দেন ও আশ্রয় দেন, তাদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইসমাইল জানান, নিয়োগকর্তা গ্রেফতারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৩৪৬, ২০২৪ সালে ১ হাজার ৮৫৯ এবং গত বছর ২ হাজার ২০২। চলতি বছরের প্রথম নয় মাসেই গ্রেফতার হয়েছেন ১ হাজার ৮০৯ জন।

তিনি বলেন, অভিযান শুধু অবৈধ অভিবাসীদের ওপর কেন্দ্রীভূত থাকলে চলবে না। যারা তাদের নিয়োগ দেন ও আশ্রয় দেন, তাদের কাছেও পৌঁছাতে হবে।

সাইফুদ্দিন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ প্রতিদিন অভিযান চালিয়ে যাবে। অবৈধ অভিবাসনকে তিনি দীর্ঘদিনের সমস্যা বলে বর্ণনা করেন, যা ব্যবস্থার দুর্বলতা ও ফাঁকফোকরের কারণে আরও জটিল হয়েছে এবং যেটিকে সিন্ডিকেট ও দায়িত্বজ্ঞানহীন নিয়োগকর্তারা কাজে লাগাচ্ছে।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইম

/এএ/
সম্পর্কিত
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
আমিরাতি রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ সোমালিয়ার
সর্বশেষ খবর
তারেক রহমানের জন্মদিন ‍উপলক্ষে ঢাবিতে ব্যতিক্রম আয়োজন
তারেক রহমানের জন্মদিন ‍উপলক্ষে ঢাবিতে ব্যতিক্রম আয়োজন
পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের সদস্য জোসু হত্যার রহস্য উদঘাটন
পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের সদস্য জোসু হত্যার রহস্য উদঘাটন
শীতের জন্য নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার আনলো ওয়ালটন
শীতের জন্য নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার আনলো ওয়ালটন
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ