আমিরাতি রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ সোমালিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২২:৩৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২:৩৩

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে সোমালিয়া। আবুধাবি থেকে নিজেদের দূতকেও প্রত্যাহার করেছে দেশটি। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে সোমালি কর্মকর্তারা অভিযোগ করেন, আমিরাত সোমালিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যা প্রকাশ্য আগ্রাসনের শামিল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থায় দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মোহামুদ বলেন, সোমালিয়ার বিরুদ্ধে আগ্রাসনে যারা আমিরাতকে সহযোগিতা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সোমালিদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূমি ও ঐক্যের বিরুদ্ধে আমিরাতের প্রকাশ্য আগ্রাসনের বিরুদ্ধে সব সোমালিকে দেশ রক্ষায় ও ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হচ্ছে।

বহিষ্কারের কারণ সম্পর্কে মন্ত্রী বাড়তি কোনও তথ্য দেননি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মঙ্গলবার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ অভিযোগ করেন, ফেডারেল সরকারের বিরোধিতায় আঞ্চলিক সোমালি সরকারগুলোকে অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে আমিরাত। সোমালিয়ার জাতীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, তিনি বলেছেন, ফেডারেল সরকারকে বাদ দিয়ে বেরবেরা, বোসাসো ও কিসমায়ো বন্দর নিয়ে আঞ্চলিক প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে আবুধাবি। সেনাবাহিনী আল-শাবাবের বিরুদ্ধে লড়ার সময় আমিরাত জাতীয় কমান্ডের বাইরে সামরিক ঘাঁটি ও বাহিনী গড়তে সহায়তা এবং বিরোধ উসকে দেওয়ার মতো সমর্থন দিয়েছে বলেও তিনি জানান।

আমিরাতের সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

জানুয়ারিতে সোমালিয়া আমিরাতের সঙ্গে বন্দর এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ সব চুক্তি বাতিল করেছিল। তখন দেশটি ক্ষতিকর কর্মকাণ্ডের কথা বলেছিল, যা সোমালিয়ার ঐক্য ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে।

সূত্র: আল-জাজিরা

/এএ/
সম্পর্কিত
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
কী, কেন, কীভাবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে কী পেলো রোহিঙ্গারা?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের
রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
যেতে চেয়েছিলেন থাইল্যান্ড, শাহজালালে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
যেতে চেয়েছিলেন থাইল্যান্ড, শাহজালালে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ