মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব

বিনোদন ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৩:১৬ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৩:১৮

টলিউডের জনপ্রিয় দুই তারকা জিৎ ও দেবের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে মান-অভিমান। তবে এবার সব ভুল-বোঝাবুঝির অবসান হচ্ছে দুজনের। দেবের ‘দেশু ৭’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান উপস্থিত থাকবেন জিৎ। এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায়।

আগামী ৮ অক্টোবর কলকাতা নজরুল মঞ্চে গ্র্যান্ড ইভেন্টের মাধ্যমে ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বড় খবর এটাই,  জিতের হাতেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এই ছবির ট্রেলার।

এর আগে টলিউডের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দেব। যেখানে টলিউডের বাকি তারকারা উপস্থিত থাকলেও জিৎ ছিলেন অনুপস্থিত। পরে জিতের মুখে অভিমানের সুর শুনতে পাওয়া যায়।

দেব এবং জিৎ দুজনেই বড় সুপারস্টার। দুই তারকার ফ্যান পেজ থেকে মাঝেমধ্যেই তুলনা করা হয় দুই তারকার মধ্যে। কিন্তু জিৎ এবং দেব যে দুজনেই একে অপরের প্রতিদ্বন্দ্বি নয় বরং সহকর্মী, সেটা দুজনের কথাতেই স্পষ্ট হয়ে যায়। এমনকি জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির মুক্তির পর দেবের ফ্যান পেজ থেকে এই ছবি নিয়ে কটাক্ষ করা হলে কড়া ভাষায় ধমক দিতেও দেখা যায় দেবকে।

এদিকে দুর্গাপুজোয় মুক্তি পাবে দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘দেশু ৭’। এই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে। দর্শকদের কাছে নিজেদের পৌঁছে দেওয়ার জন্য গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ছবির প্রচারে ব্যস্ত দেব এবং শুভশ্রী দুজনেই।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়