লতি বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষনা দেন বলিউড গায়ক অরিজিৎ সিং। তবে এবার ভারতীয় সংগীতপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য সুখবর নিয়ে এলেন তিনি। ২০২৭ সালে ভারতজুড়ে এক মেগা স্টেডিয়াম ট্যুরের ঘোষণা করলেন গায়ক। এর মধ্যে দিয়ে সংগীত জগতে নিজের সফল ২০ বছর উদযাপন করবেন তিনি।
২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত দেশের ৯টি বড় শহরে আয়োজিত হবে অরিজিতের ক্যারিয়ারের সবচেয়ে বড় এই মিউজিক্যাল ট্যুর।
দেশের ৯টি বড় শহরের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্টগুলো। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নতুন দিল্লি, পুণে, ইন্দোর ও হায়দরাবাদে কনসার্টে দেখা যাবে তাকে।
২০০৫ সালে 'ফেমে গুরুকুল' রিয়্যালিটি শোর মাধ্যমে যাত্রা শুরু করেন অরিজিৎি সিং। এরপর গত দুই দশকে ‘তুমি হি হো’, ‘আগার তুম সাথ হো’, ‘চন্না মেরেয়া’, ‘কেসরিয়া’, ‘চালেয়া’ থেকে শুরু করে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের ‘রামাযাণ’ ছবির ‘জয় জয় রাম’সহ অনেক গান উপহার দিয়েছেন তিনি।
ক্যারিয়ারের বিশেষ মাইলফলক নিয়ে আবেগঘন বিবৃতিতে অরিজিৎ সিং জানান, ‘সংগীতজীবনের ২০ বছরের এই সফর আমার কাছে পরম কৃতজ্ঞতার। এই যাত্রার সবচেয়ে বড় অংশ হলো শ্রোতারা, যারা আমার গানগুলোকে ভালোবাসায় জীবন্ত করে তুলেছেন। পুরো ভারত ঘুরে স্টেডিয়ামে মঞ্চে দাঁড়িয়ে লাইভ ভালোবাসার সেই অনুভূতি ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অজস্র গান, অনেক স্মৃতি আর বহু মানুষের সাথে দেখা হওয়ার এই সুযোগের জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির