ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!

বিনোদন ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৪:৪১ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৪:৪১

গান্ধী জয়ন্তী উপলক্ষে শেখর সুমনের টক শো ‘শেখর টুনাইট’-এ উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে নিজের জেলজীবন থেকে শুরু করে দেশের নানা বিষয়েও কথা বলেন এই অভিনেতা। তবে সেখানে তার একটি বক্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছে।

অনুষ্ঠানে নিজের জনপ্রিয় ‘মুন্না ভাই’ চরিত্রকে রাজনৈতিক ব্যঙ্গের সঙ্গে যুক্ত করেন সঞ্জয়। মজার ছলে নিজেকে পাঁচ মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী কল্পনা করে ‘মুন্না ভাই’-এর স্টাইলে দেশবাসীর উদ্দেশে কাল্পনিক ভাষণ দেন তিনি।

সঞ্জয় বলেন, ‘আপুন গান্ধীজিকে বহুত মানতা হ্যায়। আর গান্ধীজির তিন বানর সবারই জানা—খারাপ দেখো না, খারাপ শোনো না, খারাপ বলো না। কিন্তু আজ আপুন চতুর্থ একটা বানরও চায়। কেউ খারাপ কিছু দেখলে সেটা ঠিক করবে কে?’

তার এই মন্তব্যের পরই অনলাইনে বিতর্ক শুরু হয়। অনুষ্ঠানে তার বক্তব্যের কিছু অংশ প্রেক্ষাপটের বাইরে গিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিতর্কের পর দুটি বিবৃতি দেন সঞ্জয়। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, ‘কোনও ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত করা, কাউকে অপমান করা বা অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, এটি পরিষ্কার করতে চাই।’

এরপর অনুষ্ঠানে দেওয়া তার কিছু বক্তব্য নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে একটি ভিডিও বিবৃতিও প্রকাশ করেন অভিনেতা। সেখানে সঞ্জয় বলেন, তার বক্তব্যে কেউ বিস্মিত হয়েছেন কিংবা তার সঙ্গে একমত হননি—কেন এমন প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা তিনি বুঝতে পারছেন।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব