বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে

বিনোদন ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৬:৩৪ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৩৪

পপসংগীতের জনপ্রিয় তারকা মাইলি সাইরাস বিয়ে করছেন। চলতি সপ্তাহের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিয়ের আয়োজন করা হচ্ছে।

প্রেমিক ও বাগদত্তা ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করছেন মাইলি সাইরাস। তবে বিয়ের বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে। এ বিষয়ে মাইলি কিংবা ম্যাক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

গত বছরের ডিসেম্বরে ম্যাক্সের সঙ্গে বাগদানের খবর নিশ্চিত করেন মাইলি। এর আগে গত মাসে হলিউড বোলের মঞ্চে ম্যাক্সকে সঙ্গে নিয়ে তাদের ‘লেটস গেট ম্যারিড’ গানটি পরিবেশন করেন তিনি। এরপর থেকেই ভক্তদের ধারণা, নভেম্বরেই বিয়ের ইঙ্গিত দিচ্ছেন এই সংগীতশিল্পী।

এর আগে লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে অনামিকায় সোনা ও হীরার আংটি পরা অবস্থায় দেখা যায় মাইলিকে। ছবিটি ছড়িয়ে পড়ার পর তার বাগদানের গুঞ্জন আরও জোরালো হয়।

পরে মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’তে এক সাক্ষাৎকারে মাইলি জানান, এশিয়া সফরের সময় ম্যাক্স তাকে বিয়ের প্রস্তাব দেন। এক হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ম্যাক্স।

প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা জানিয়ে মাইলি বলেন, ‘আমি সহজে চমকে যাই না। কারণ, প্রতিটি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসি। কিন্তু সেদিন পুরোপুরি নিজেকে তার হাতে ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলতে, আমি ভীষণ অবাক হয়েছিলাম।’

‘ফ্লাওয়ার্স’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী মাইলি এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে তাদের বিয়ে হয়।

/এনআই/
সম্পর্কিত
সারাদেশে বিয়ে রেজিস্ট্রি বন্ধ, ফি বাড়ানোসহ পাঁচ দাবিতে কাজীদের কর্মবিরতি 
সারাদেশে বিয়ে রেজিস্ট্রি বন্ধ, ফি বাড়ানোসহ পাঁচ দাবিতে কাজীদের কর্মবিরতি 
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি
ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি
‘ভাত দে’র পর আর সিনেমায় দেখা যায়নি, কে সেই জরি
‘ভাত দে’র পর আর সিনেমায় দেখা যায়নি, কে সেই জরি
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ