অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা

বিনোদন ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৮:০০ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৮:০০

বক্স অফিসে প্রথম দিনেই ৫০ কোটির বেশি আয় করা যে কোনও ছবির জন্যই বড় সাফল্য। অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই ছবিটির হিন্দি ভার্সনের আয় ৬২ কোটি টাকা।

দেখে নেওয়া যাক, অজয়ের ছবির আগে প্রথম দিনেই ৫০ কোটির বেশি আয় করা কোন কোন ছবি রয়েছে-

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ অর্থাৎ ‘ধুরন্ধর ২’ প্রথম দিনে হিন্দি ভার্সনে ১১২ কোটি রুপি আয় করেছিল। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীরের পাশাপাশি সারা অর্জুন, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল-সহ একাধিক তারকা অভিনয় করেছেন।

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ প্রথম দিনে হিন্দি বক্স অফিসে ৭২ কোটি রুপি আয় করেছিল। সুকুমার পরিচালিত এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল।

শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’

শাহরুখ খানের দুটি ছবিও রয়েছে এই তালিকায়। ‘জওয়ান’ প্রথম দিনে ৬৫ দশমিক ৫০ কোটি রুপি এবং ‘পাঠান’ ৫৫ কোটি টাকা আয় করেছিল। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে ছিলেন নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, সান্যা মালহোত্রা, প্রিয়ামণি এবং সুনীল গ্রোভার। অন্য দিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

রাজকুমার রাওয়ের ‘স্ত্রী ২’

রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ প্রথম দিনে ৫৫ দশমিক ৪ কোটি রুপি আয় করেছিল। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে ছিলেন শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানা।

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমার পোস্টার

রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ প্রথম দিনে ৫৪ দশকিম ৭ কোটি রুপি আয় করেছিল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটিতে রণবীরের সঙ্গে ছিলেন রাশমিকা মন্দানা, ববি দেওল এবং তৃপ্তি দিমরি।

যশের ‘টক্সিক’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’

যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি ভার্সনে প্রথম দিনে ৫৩ কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে ‘টক্সিক’ প্রথম দিনে ৫৫ কোটি রুপি আয় করেছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। ছবিতে যশের সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি এবং প্রকাশ রাজ।

হৃতিক রোশনের ‘ওয়ার’

হৃতিক রোশনের ‘ওয়ার’ প্রথম দিনে ৫১ দশমিক ৬৫ কোটি রুপি আয় করেছিল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে হৃতিকের পাশাপাশি অভিনয় করেছেন টাইগার শ্রফ ও বাণী কাপুর।

আমির খানের ‘ঠগস অফ হিন্দুস্তান’

আমির খানের ‘ঠগস অফ হিন্দুস্তান’ প্রথম দিনে ৫০ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছিল। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিতে আমির খানের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং ফতিমা সানা শেখ।

/এনআই/
সম্পর্কিত
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের আইনি জটিলতায় হানি সিং
ফের আইনি জটিলতায় হানি সিং
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব