পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৬, ১৩:২৬ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৩:২৮

নায়িকা পলি অভিনীত প্রথম সিনেমা ‘ফায়ার’। ২০০২ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় তাকে প্রয়াত মান্নার বিপরীতে দেখা যায়। তবে সিনেমাটি মুক্তির পর অশ্লীল দৃশ্য থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন নায়ক-নায়িকা দুজনেই।

ছবিটি মুক্তির ২৪ বছর পর সম্প্রতি সামনে আসা একটি ভিডিওতে পাওয়া গেল মান্নার বক্তব্য। সেখানে তিনি জানিয়েছেন, ছবিটির অর্ধেক কাজ করার পরই সরে দাঁড়িয়েছিলেন। ডাবিংও করেননি।

প্রযোজকের সঙ্গে মনোমালিন্যের কারণে ছবিটি থেকে সরে দাঁড়ানোর কথাও জানান অভিনেতা। তবে ঠিক কোন ঘটনা নিয়ে সেই দ্বন্দ্বের শুরু, ভিডিওতে তার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

মান্না বলেন,  ‘‘‘ফায়ার’ ছবিতে অর্ধেক কাজ করার পরে আমি আর কাজ করিনি। এমনকি আমি সিনেমায় ভয়েসও দিইনি। আমি ডাবিংয়ও করিনি।’

‘ফায়ার’ সিনেমার পোস্টার

ভিডিওতেও অশ্লীল দৃশ্যে অভিনয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মান্না। তিনি বলেন, ‘পুরো সিনেমায় আমার কো–আর্টিস্ট বা অন্য শিল্পীরা এবং ডিরেক্টর, প্রযোজক কে কী করছেন, সেটা আমার যাচাই করা সম্ভব নয়। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি কোনও অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি।’

 ‘ফায়ার’ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন মোহাম্মদ হোসেন।

এদিকে মান্না বরবরই চলচ্চিত্রের অশ্লীরতার বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন। এর প্রতিবাদে তাকে সে সময় রাজপথেও দেখা গেছে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি