সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ অক্টোবর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৩:৩৬

সরকারপ্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে প্রার্থনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৭ অক্টোবর) তিনি মন্দিরে প্রার্থনা করে দেশসেবায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সরকারপ্রধান হিসেবে মোদির ২৫ বছরের পথচলার শুরু ২০০১ সালের ৭ অক্টোবর। ওই দিন তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

এদিকে মোদির সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্তি উপলক্ষে এর আগে একটি অভিনন্দন প্রস্তাব পাস করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

প্রস্তাবে বলা হয়, এটি শুধু আনুষ্ঠানিক অভিনন্দন নয়; ‘দেশ আগে, নাগরিক আগে’ নীতিতে পরিচালিত মোদির দীর্ঘ যাত্রারও উদযাপন। গুজরাটে তিনটি বড় নির্বাচনি ম্যান্ডেট এবং পরপর তিনটি লোকসভা নির্বাচনে জনগণের সমর্থন মোদির প্রতি মানুষের দীর্ঘস্থায়ী আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করা হয়।

‘গুজরাট থেকে ভারত: একটি উন্নয়ন ভাবনার বিকাশ’ শিরোনামের প্রস্তাবে মোদির গুজরাটের নেতৃত্ব থেকে ভারতের নেতৃত্বে যাওয়ার ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। এতে তার নেতৃত্বের ১০টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

প্রস্তাবে বলা হয়, গুজরাটে চালু করা সফল উদ্যোগগুলো কীভাবে পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে। নাগরিকদের অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ ‘স্বাগত’ ২০১০ সালে জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পায়। পরবর্তী সময়ে এই উদ্যোগ ‘প্রগতি’-কে অনুপ্রাণিত করে। এর মাধ্যমে বিভিন্ন সরকারকে একসঙ্গে এনে আটকে থাকা প্রকল্প পর্যালোচনা, প্রতিবন্ধকতা দূর করা এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

প্রস্তাবে আরও বলা হয়, মোদির ভাবনায় উন্নয়ন, সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও পরিবেশগত দায়িত্বশীলতার সমন্বয় ঘটেছে।

গুজরাটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পৃথক বিভাগ গঠন থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও আন্তর্জাতিক অংশীদারত্ব পর্যন্ত জলবায়ু কার্যক্রম এগিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। একই সঙ্গে যোগ, মিলেট, কাশী বিশ্বনাথ ধাম এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার মাধ্যমে ভারতের ঐতিহ্যের সঙ্গে দেশটির সংযোগ আরও দৃঢ় হয়েছে বলে প্রস্তাবে বলা হয়।

এদিকে সরকারপ্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী ও মুখ্যমন্ত্রী।

তারা বলেন, মোদির ২৫ বছরের জনসেবা জনসেবার প্রতি অবিচল অঙ্গীকার, দৃঢ় সংকল্প, দূরদর্শী নেতৃত্ব এবং ‘দেশ আগে’ চেতনার প্রতিফলন। 

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা