শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয় ৫ সিনেমা

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ১৪:৫০ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৪:৫০

প্রয়াত অভিনেতা জসীম চলচ্চিত্রে নায়ক, খলনায়ক দুই চরিত্রেই প্রশংসা কুড়ান। ক্যারিয়ারের শুরুতে ভয়ংকর খলনায়ক, পরে নায়ক হিসেবে সাধারণ মানুষের মনে দাগ কাটেন তিনি। সুভাষ দত্ত পরিচালিত ‘সবুজ সাথী’ সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন এই অভিনেতা। এই ছবির সাফল্যের পর খলনায়ক হিসেবে আর কখনো ফিরে যাননি।

কিংবদন্তি অভিনেত্রী শাবানার সঙ্গে জসীমের জুটি ছিল দারুণ  জনপ্রিয়। শাবানার সঙ্গে প্রেমিক ও ভাই—দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি।  দুটি চরিত্রেই তারা প্রশংসিত হয়েছেন।

জেনে নেওয়া যাক এ জুটির জনপ্রিয় ৫টি সিনেমার খবর-

‘কাজের বেটি রহিমা’ সিনেমার পোস্টার

১. কাজের বেটি রহিমা

জসীম ও শাবানা জুটির জনপ্রিয় সিনেমাগুলোর একটি হলো ‘কাজের বেটি রহিমা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেন শাবানা। নব্বই দশকের প্রথম দিকে সিনেমাটি মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন রায়হান মুজিব। এখনও বিভিন্ন টিভি চ্যানেলে সিনেমাটি প্রচার হয়। এতে আরও অভিনয় করেছেন নূতন, আনোয়ারা ও মাহবুব খনসহ অনেকে।

‘লক্ষ্মীর সংসার’ সিনেমার পোস্টার

২. লক্ষ্মীর সংসার

জসীম-শাবানা জুটির আরও একটি প্রশংসিত সিনেমা ‘লক্ষ্মীর সংসার’। নব্বই দশকে পারিবারিক গল্পে নির্মিত এ সিনেমাটিও সে সময় দারুণ সাড়া ফেলে। এটি পরিচালনা করেন মোহাম্মদ মনোয়ার হোসন। এতে আরও অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা জাফর ইকবাল, দিতি, রাজীব ও হুমায়ুন ফরিদী।

৩. হিংসা

জসীম-শবানার পারিবারিক ও অ্যাকশন গল্পে নির্মি একটি সিনেমা ‘হিংসা’।  নব্বই দশকের মাঝামাঝিতে সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমায় আরও অভিনয় করেন সে সময়ের শাহনাজ ও অমিত হাসান। এটি পরিচালনা করেনে মোতালেব হোসেন।

‘কালিয়া’ সিনেমার পোস্টার

৪. কালিয়া

১৯৯৪ সালে এ সিনেমাটি মুক্তি পায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেন জসীম। তার বিপরীতে শাবানার দুর্দান্ত অভিনয় দর্শকের মনে দাগ কাটে। এ সিনেমাটি পরিচালনা করেন দেওয়ান নজরুল। এ সিনেমাটি মুক্তির আগে এই নির্মাতার ‘মাস্তান রাজা’ সিনেমায় জসিমের বড় বোনের চরিত্রে  বাজিমাত করেছিলেন শাবানা।

৫. স্বামী কেন আসামী

১৯৯৭ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি দারুন ব্যবসা করে। দীর্ঘ সময় সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়। এ সিনেমাতে ওপার বাংলার ঋতুপর্নার গ্ল্যামারে পেক্ষাগৃহে দর্শকের হুমড়ি পড়েছিল। শাবানা ও জসীমের রসায়নও দর্শকের প্রশংসা কুড়ায়। এ সিনেমায় শাবনাকে পুলিশ চরিত্রে দেখা যায়। অন্যদিকে জসীম ছিলেন একজন অপরাধীর চরিত্রে।

বুধবার (৮ অক্টোবর) প্রয়াত নায়ক জসীমের মৃত্যু দিবস। ১৯৯৮ সালের এই দিনে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান এই অভিনেতা। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 

/এনআই/
সম্পর্কিত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
লজ্জাবতী রত্না থেকে কিংবদন্তি অভিনেত্রী হওয়ার গল্প
শুভ জন্মদিন লজ্জাবতী রত্না থেকে কিংবদন্তি অভিনেত্রী হওয়ার গল্প
শাবানার জন্মদিনে শাকিব খান শোনালেন দুর্ভাগ্যের কথা
শাবানার জন্মদিনে শাকিব খান শোনালেন দুর্ভাগ্যের কথা
বিনোদন বিভাগের সর্বশেষ
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
দিল্লি হাইকোর্টে কঙ্গনা, কার বিরুদ্ধে মামলা নায়িকার
দিল্লি হাইকোর্টে কঙ্গনা, কার বিরুদ্ধে মামলা নায়িকার
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’