ক্যানসার ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১৯:১৮ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:১৮

ভারতে ক্যানসার রোগীদের চিকিৎসার ব্যয় এক ধাক্কায় অনেকটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আমদানিকারক বা পরিবেশকদের ক্রয়মূল্যের ওপর মুনাফার সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করার পরিকল্পনা করছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যালসের সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে পেটেন্টপ্রাপ্ত ওষুধসহ ক্যান্সারের বেশ কিছু মহার্ঘ ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

ক্যান্সারের ওষুধের বাজারে অতিরিক্ত মুনাফা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে ৪২টি ক্যান্সারের ওষুধের ট্রেড মার্জিন বেঁধে দেওয়া হয়েছিল, যার ভিত্তিতেই বর্তমান পরিকল্পনাটি এগোচ্ছে। অতিরিক্ত দামি ওষুধের ক্ষেত্রে মার্জিনের সামান্য তারতম্যও রোগীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে, তাই এবার দামি ওষুধগুলোকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।

দীর্ঘমেয়াদি চিকিৎসাধীন রোগীদের পরিবার এ সিদ্ধান্তের মাধ্যমে সরাসরি আর্থিক সুবিধা পাবেন। ৭০ শতাংশ পর্যন্ত দাম কমলে রোগীদের পকেট থেকে খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে পুরো ব্যবস্থার সাফল্য বা ইতিবাচক প্রভাব নির্ভর করবে চূড়ান্ত তালিকায় কোন কোন ওষুধ স্থান পাচ্ছে এবং ওষুধ প্রস্তুতকারী ও সরবরাহকারীরা সেই সুবিধা রোগীদের কতটা পৌঁছে দিচ্ছেন তার ওপর।

ভারতের স্বাস্থ্যসেবা মহাপরিচালকের (ডিজিএইচএস) নেতৃত্বে একটি কমিটি ইতোমধ্যে নতুন বিধিমালার আওতায় আসা ওষুধগুলোর তালিকা প্রস্তুত করছে। আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়িত হতে পারে বলে আশা করা হচ্ছে। যেসব ওষুধ ভারতে ব্যবহারের অনুমোদন পেয়েছে, বহুল প্রচলিত এবং অত্যন্ত ব্যয়বহুল, মূলত সেগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যালসের এক কর্মকর্তা জানিয়েছেন, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এটি দামি হওয়া একটি গুরুত্বপূর্ণ শর্ত। তিনি আরও স্পষ্ট করেন যে তুলনামূলক কম দামি ওষুধে ৩০ শতাংশের সীমা আরোপ করলে কোম্পানিগুলো বাজারজাতে উৎসাহ হারাতে পারে, কারণ নির্ধারিত মার্জিনে বিপণন ও বণ্টন খরচ চালানো সম্ভব নাও হতে পারে।

কম দামি ওষুধের সরবরাহ ব্যাহত না করে যেসব ওষুধের প্রভাব রোগীদের ওপর সবচেয়ে বেশি পড়ে, সরকার সেগুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ গ্রহণ করছে। পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর হলে তা ভারতে ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তিন দেশের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
দুই বন্দিকে দিয়ে ঘরের কাজ করিয়ে সেই কারাগারেই আজমিরের জেলার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর নজরদারি
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর নজরদারি
শেওড়াপাড়া মেট্রো-স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
শেওড়াপাড়া মেট্রো-স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
সরকারি ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ শীর্ষ কর্মকর্তা কে কোথায় যাচ্ছেন
সরকারি ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ শীর্ষ কর্মকর্তা কে কোথায় যাচ্ছেন
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে