‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’

বিনোদন ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০

টলিউডের অন্যতম স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী ঋ সেন। রাখঢাক না করে সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন তিনি। সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র অন্যতম আলোচিত প্রতিযোগী রাজবীর দেকে নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি।

রাজবীরকে দেখে প্রেমে পড়ার প্রসঙ্গ উঠতেই ঋ-র সোজাসাপ্টা জবাব— বিগ বসের ঘরে থাকলে তিনি রাজবীরকে ‘চুমু খেতেন’। এ সময় নন্দিনীর প্রেম নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাজবীর দের রূপ ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে উত্তর দেন ঋ। তিনি জানান, রাজবীর অত্যন্ত ভালো ছেলে হলেও তাকে দেখে প্রেমে পড়ে যাওয়ার মতো বিষয় ঘটেনি।

ঋ-র কথায়, ‘সত্যি কথা বলি, আমি জীবনে অনেক সুন্দর ছেলে দেখেছি, আশা করি আরও দেখবো। হি ইজ আ নাইস বয় (ও খুব ভালো ছেলে)। কিন্তু ওরকম রাজবীরকে দেখে যে প্রেমে পড়ে গেলাম, তা নয়। তবে বিগ বসে যদি থাকতাম, তাহলে হয়তো চুমু-টুমু খেতাম! বাট আদারওয়াইজ ঠিক আছে, হি ইজ আ নাইস বয়।’

রাজবীর ও নন্দিনীর প্রেম নিয়ে কী মতামত

‘বিগ বস বাংলা’-র ঘরে রাজবীর এবং নন্দিনী-র ঘনিষ্ঠতা ও প্রেম নিয়েও প্রশ্ন করা হয় ঋ-কে। ঘরের ভেতরে তাদের এই রসায়নকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে ঋ বলেন, ‘কথা হচ্ছে তো কী, অফ কোর্স, হোক না? জীবনে তো একটু প্রেম, যৌনতা দরকার! ভালো, আমার ভালো লাগছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ঋ-র মন্তব্য

ঋ-র এই নির্ভেজাল ও বোল্ড মন্তব্য নেটপাড়ায় নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি শুনে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরাও।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আলোচনায় তারকা দম্পতির বিয়ে, কী এই ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’
আলোচনায় তারকা দম্পতির বিয়ে, কী এই ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে