দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক 
১০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫১

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যুব সংগঠন ‘কাকরোচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেওয়ার আশঙ্কায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের রাজধানী দিল্লিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ২০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। খবর এনডিটিভি। 

গত ২০ জুলাই প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস ও লাঠিচার্জের ঘটনা এখনও তাজা থাকায়, এবার যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভূতপূর্ব ও নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি প্রশাসন।

বিক্ষোভ কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে আয়োজনের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের দিল্লিতে পৌঁছানো আটকাতে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিল্লির রাজীব চক, নতুন দিল্লি, কেন্দ্রীয় সচিবালয় এবং কাশ্মীরি গেটসহ ৪৫টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে দূরপাল্লার ও স্থানীয় ২৫০টিরও বেশি ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে।

পাশাপাশি শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সব বিধিনিষেধ সত্ত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী যন্তর মন্তরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সরকারি কড়াকড়ির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ‘একদিকে প্রশাসন বলছে বিক্ষোভের কারণে জনদুর্ভোগ হবে, অন্যদিকে নিজেরাই মেট্রো, ট্রেন বন্ধ করে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে।’ 

যন্তর মন্তরগামী রাস্তায় অন্তত সাত স্তরের শক্তিশালী ব্যারিকেড বসানো হয়েছে, যার শেষ দিকের কয়েকটি ব্যারিকেড ঝালাই (ওয়েল্ডিং) করে শক্ত করা হয়েছে যেন বিক্ষোভকারীরা তা ভাঙতে না পারে। সংবেদনশীল এলাকাগুলোকে চিহ্নিত করে ৩০০টিরও বেশি অডিও-রেকর্ডিং সুবিধাযুক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

আন্দোলনস্থলে মাইক বাজিয়ে বেআইনি জমায়েত না করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং নতুন দিল্লি ও সেন্ট্রাল দিল্লির হোটেল বা এয়ারবিএনবি স্বত্বাধিকারীদের কোনও আন্দোলনকারীকে রুম না দেওয়ার নির্দেশ জারি করেছে পুলিশ।

গত জুলাইয়ের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী নারী ও শিক্ষার্থীদের ওপর অসংবেদনশীল বলপ্রয়োগ ও নির্যাতনের যে অভিযোগ উঠেছিল, তার পরিপ্রেক্ষিতে এবার ভিন্ন কৌশল নিয়েছে পুলিশ। সত্যতা বজায় রাখা ও বিতর্ক এড়াতে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশদের গায়ে ‘বডি ক্যামেরা’ যুক্ত করা হয়েছে। পুরো ঘটনার রিয়েল-টাইম ভিডিও রেকর্ড করতে যুক্ত করা হয়েছে শত শত পেশাদার ভিডিওগ্রাফারকে।

/এসটি/ 
সম্পর্কিত
৫ হাজার টাকায় দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট এসিতে কী মেলে?
ভারতে রফতানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিজেপির জয়
সর্বশেষ খবর
‘অল্প অল্প কিনে কোনোমতে জীবিন চালাচ্ছি’
সবজির বাজারে আগুন ‘অল্প অল্প কিনে কোনোমতে জীবিন চালাচ্ছি’
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
শীতের স্টকহোমে মোমের আলোয় স্পা, সনাস্নান আর বরফশীতল জলে ডুব
শীতের স্টকহোমে মোমের আলোয় স্পা, সনাস্নান আর বরফশীতল জলে ডুব
ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক