প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের প্রতিবাদে সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের পরিকল্পনা করেছে বিরোধী দলগুলো। এ কারণে লুটিয়েন্সের দিল্লিজুড়ে নিরাপত্তাব্যবস্থা কড়া থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
রবিবার যন্তর মন্তরে এবং বিক্ষোভস্থলে যাওয়ার সড়কগুলোতে ব্যারিকেড বহাল ছিল। মধ্য দিল্লির গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা সদস্যরা অবস্থান করছিলেন।
নয়াদিল্লি জেলাকে এখনও ২০টি জোনে ভাগ করে রাখা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার অব পুলিশ পদমর্যাদার একজন কর্মকর্তা। নির্ধারিত ৩৭টি স্থানেও ব্যারিকেড বসানো হয়েছে, যাতে বিক্ষোভকারীরা সংরক্ষিত এলাকায় ঢুকতে না পারেন।
রবিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক চলবে। পাশাপাশি আদালত বলে, শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইন-নির্ধারিত প্রক্রিয়া ছাড়া আটক করা যাবে না। এর পরও দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) সোমবার ভোরে জানায়, নিরাপত্তাজনিত কারণে সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয়টি স্টেশন বন্ধ থাকবে।
যন্তর-মন্তর ২.০: আলোচিত নেহা বোরা কোনও সংগঠনের নেত্রী, এর ইতিহাস ও রাজনীতি কী