যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন

নেত্রকোনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত আটটা থেকে ১১টার মধ্যে দফায় দফায় এসব সহিংসতার ঘটনা ঘটে।

আহমদ হোসেনের বাড়িতে আগুন দেওয়ার আগে হামলার ঘটনায় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। পৃথক দুটি অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে বড়রূহী গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে কারাবন্দি আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মুঠোফোনে অভিযোগ করেন, বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিতে তাঁদের বাড়িতে এসে আগুন ধরিয়ে দেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, রাত আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁরা যুবদল নেতা আবু বকর রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, এ ঘটনার জেরে উত্তেজিত জনতা রফিকুল ইসলাম নামের ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এর কিছুক্ষণ পর উত্তেজিত জনতা সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতেও আগুন দেয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।

এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। অগ্নিসংযোগে কারা জড়িত, তা তিনি জানেন না উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
সর্বশেষ খবর
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-আগুন
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-আগুন
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও