বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১২:৪২ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৪২

যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর ডিজেল সরবরাহ চুক্তির পর ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানানোয় রাশিয়ার সরবরাহ বাড়ার প্রত্যাশায় সোমবার (১২ অক্টোবর) তেলের দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গ্রিনিচ মান সময় রাত ১টা ৫৪ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারস ১ ডলার ৫৪ সেন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ১৮ ডলারে নেমেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ১ ডলার ৫৪ সেন্ট বা ১ দশমিক ৬৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩১ ডলারে লেনদেন হচ্ছিল।

শুক্রবার ট্রাম্প বলেন, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে ৩ লাখ মেট্রিক টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এরপর আইসিই গ্যাসঅয়েল ফিউচারস ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১ হাজার ৪৩৬ ডলারে নেমেছে।

ট্রাম্প আরও জানান, নভেম্বরে রাশিয়া আরও ৫ লাখ টন এবং এর অব্যবহিত পরে আরও ১০ লাখ টন সরবরাহ করবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, বিশ্বে দৈনিক ডিজেল ব্যবহার প্রায় ২ কোটি ৯০ লাখ ব্যারেল।

রবিবার ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ঘোষণা করেন, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি এখনও এর বিস্তারিত দেখার অপেক্ষায় আছেন। রাশিয়া এ বিষয়ে মন্তব্য করেনি।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, এসব ঘোষণা তাৎক্ষণিক সরবরাহ-চাপ কিছুটা কমিয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের যুদ্ধবিরতির বৈধতা ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এটি আদৌ টিকবে, এমন স্পষ্ট প্রমাণ না পেলে দাম কমার পরিমাণ সীমিতই থাকবে।

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল রবিবার বলেন, সব সদস্য দেশের উচিত অতিরিক্ত ডিজেল ছাড়ার প্রয়োজন আছে কিনা, তা মূল্যায়ন করা। প্রতিশ্রুত পরিমাণ এখনও পুরোপুরি সরবরাহ করেনি, এমন দেশগুলোর বাকি মজুত ছাড়ার কাজ ডিজেলকে অগ্রাধিকার দিয়ে ত্বরান্বিত করার আহ্বানও জানান তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
সর্বশেষ খবর
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫,৪১৮ জন যাত্রী
সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫,৪১৮ জন যাত্রী
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ