জেলেনস্কির প্রত্যাখ্যান, পুতিনের সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৯:০১ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৯:০১

রুশ তেল শোধনাগারে হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের অর্ধ ডজন অনুরোধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপেক্ষা করায় রাশিয়ার সঙ্গে ডিজেল জ্বালানি চুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে এ কথা জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের এই চুক্তি ইউক্রেনের সঙ্গে নতুন সংকট তৈরি করেছে। যুদ্ধ শেষ করার একটি চুক্তির জন্য ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগও এতে ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।

ওই কর্মকর্তা বলেন, জেলেনস্কি পরিস্থিতি ভুল বুঝছেন। শোধনাগারে হামলা চালিয়ে গিয়ে গত ছয় মাসে ট্রাম্পের সঙ্গে গড়ে তোলা সদিচ্ছা তিনি নষ্ট করছেন। ঘোষণার পর অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, এই চুক্তির বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। তিনি একে ন্যায্য নয়, সৎও নয় এবং পুতিনকে অযাচিত উপহার বলে অভিহিত করেন।

সাম্প্রতিক মাসগুলোতে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বেড়েছে এবং রাশিয়ায় জ্বালানি সংকট সৃষ্টি করেছে। জবাবে রাশিয়া ডিজেল রপ্তানি নিষিদ্ধ করেছে, যা ইরান যুদ্ধের কারণে চাপে থাকা বৈশ্বিক ডিজেল বাজারে আরও চাপ বাড়িয়েছে।

জেলেনস্কি ট্রাম্প ও তার দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধ করলে তিনি রুশ শোধনাগারে হামলা বন্ধে প্রস্তুত। মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প চেয়েছিলেন ইউক্রেন একতরফাভাবে শোধনাগারে হামলা বন্ধ করুক, কারণ এসব হামলা যুক্তরাষ্ট্রে গ্যাসের উচ্চ দামে ভূমিকা রাখছে। কর্মকর্তার ভাষ্য, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রুশ হামলার সঙ্গে শোধনাগারে হামলাকে ট্রাম্প সমতুল্য মনে করেননি।

শুক্রবার মায়ামিতে আট ঘণ্টার আলোচনায় উইটকফ ও কুশনার ইউক্রেনীয় আলোচক দলকে জানান, প্রেসিডেন্টের পুতিনের সঙ্গে কথা বলার এবং রুশ ডিজেল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা। তাদের বলা হয়, ইউক্রেন রুশ তেল শোধনাগারে হামলা বন্ধের একাধিক অনুরোধ উপেক্ষা করায় ট্রাম্প এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা মার্কিন ভোক্তাদের সরাসরি প্রভাবিত করছিল।

একজন ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছেন, আলোচনায় উইটকফ ও কুশনার হুমকি দিয়েছেন যে অনুরোধ উপেক্ষা চালিয়ে গেলে ট্রাম্প ইউক্রেনকে মার্কিন গোয়েন্দা তথ্য থেকে বঞ্চিত করতে পারেন। মার্কিন কর্মকর্তা এমন হুমকির কথা অস্বীকার করে বলেন, উইটকফ ও কুশনার ইউক্রেনীয়দের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী অংশীদার, যারা গোলাবারুদ ও গোয়েন্দা তথ্য দিচ্ছে। তাই মার্কিন ভোক্তাদের ক্ষতি হয়, এমন পদক্ষেপ ইউক্রেনের নেওয়া উচিত নয়। কর্মকর্তা বলেন, শোধনাগারে হামলায় রাশিয়ায় কষ্ট হয়, কিন্তু যুক্তরাষ্ট্রেরও কষ্ট হয়।

কর্মকর্তা জানান, শুক্রবার মায়ামিতে ইউক্রেনীয় ও ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে মার্কিন মধ্যস্থতাকারীদের গঠনমূলক আলোচনার পরই ডিজেল চুক্তি নিয়ে নতুন সংকট দেখা দেয়। আলোচনার মূল বিষয় ছিল যুদ্ধ শেষ করার চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ন্যাটোর দেওয়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত করা। ভূখণ্ডগত সমাধানের নতুন প্রস্তাবও উঠেছিল।

উইটকফ ও কুশনার ইউক্রেনের জন্য যুদ্ধোত্তর একটি প্যাকেজ উপস্থাপন করেন। এতে ছিল পুনর্গঠনে অর্থায়ন ও ইউক্রেনীয় সামরিক বাহিনী পুনর্গঠনের উপায় এবং যুদ্ধজনিত বাজেট ঘাটতি সামলানোর ধারণা। অংশগ্রহণকারীরা ইউক্রেনের ইইউ সদস্যপদের রোডম্যাপ এবং যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সম্পর্ক নিয়েও আলোচনা করেন। এ ছাড়া দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হতে পারে, এমন ইউরোপ-রাশিয়া যুদ্ধো পরবর্তী নিরাপত্তা কাঠামোর সম্ভাবনাও তোলেন উইটকফ ও কুশনার।

মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য জ্বালানি চুক্তি নিয়ে ইউক্রেনীয় ও ইউরোপীয়দের অবহিত করেছেন উইটকফ ও কুশনার। যুক্তরাষ্ট্র আশা করছে, এসব চুক্তি জ্বালানির দাম কমাবে এবং শান্তি আলোচনায় রাশিয়াকে ছাড় দিতে আগ্রহী করবে।

কর্মকর্তা বলেন, উইটকফ ও কুশনার আগামী সপ্তাহে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় মস্কো ও কিয়েভ সফরের কথা ভাবছেন। তবে শুক্রবারের এ বিস্ফোরণ তাদের পরিকল্পনাকে কীভাবে প্রভাবিত করবে, তা স্পষ্ট নয়। কর্মকর্তার ভাষ্য, পুতিন ইউক্রেনে কঠোর আঘাত হানছেন, তবে আমরা মনে করি যুদ্ধ শেষ করার আলোচনায় তিনি উন্মুক্ত। আমরা এমন একটি নতুন প্রস্তাব নিয়ে কাজ করতে চাই, যা তার কাছে যথেষ্ট ভালো হবে, যাতে তিনি থামেন।

তবে ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিটের ফোনালাপে পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রতিশ্রুতি দেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন তার পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ। তার দাবি, রুশ পার্লামেন্ট নির্বাচনের সময় মস্কো ও অন্যান্য শহরে ইউক্রেনীয় হামলা আলোচনা প্রক্রিয়া অবিলম্বে পুনরায় শুরুর সম্ভাবনা নস্যাৎ করেছে। উশাকভ আরও বলেন, প্রেসিডেন্ট বলেছেন, কবে এ আলোচনা আবার শুরু করা যায়, তা আমরা ভেবে দেখব।

সূত্র: অ্যাক্সিওস

/এসএইচএম/
সম্পর্কিত
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি
প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি
মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, পরীক্ষা করছে এসআরবি
মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, পরীক্ষা করছে এসআরবি
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
শিল্পকলায় ঐতিহ্যের দেয়াল আর বিভাজনের কৃত্রিম বার্তা 
শিল্পকলায় ঐতিহ্যের দেয়াল আর বিভাজনের কৃত্রিম বার্তা 
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা