এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দাবানল, উদ্বেগ আইএমএফের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ২৩:১০ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২৩:১০

অস্বাভাবিক শক্তিশালী এল নিনো আবহাওয়াচক্রের প্রভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে চরম ক্ষতিকর আবহাওয়া। তীব্র খরা, ভয়াবহ দাবানল এবং বিদ্যুৎ সংকটের পাশাপাশি দেখা দিয়েছে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট এই প্রাকৃতিক আবহাওয়াচক্র মানুষের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও ব্রাজিলের আমাজন অঞ্চলে চলমান দাবানল পরিস্থিতির ভয়াবহ রূপ নিয়েছে।

ইন্দোনেশিয়ার জীববৈচিত্র্যে সমৃদ্ধ বোর্নিও দ্বীপ ও দক্ষিণ সুমাত্রার বিস্তীর্ণ বনভূমি মাসের পর মাস পুড়ছে, যার ধোঁয়ায় পুরো অঞ্চল আচ্ছন্ন হয়ে পড়েছে। এর প্রভাবে গত সপ্তাহে মালয়েশিয়ার কয়েকটি অঞ্চলে স্কুল বন্ধ করে দেওয়া হয় এবং সিঙ্গাপুর ধোঁয়াজনিত অসুস্থতার চিকিৎসার জন্য ভর্তুকির ঘোষণা দিয়েছে।

মধ্য কালিমান্তান প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রধান আন্দি মুহাম্মদ খাদাফি জানান, আগুনে আটকে পড়া নোভিতা নামের একটি অগ্নিদগ্ধ নারী ওরাংওটাংসহ প্রায় ৪৬টি ওরাংওটাংকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ব্রাজিলের আমাজোনাস রাজ্যে গত সেপ্টেম্বরে আগের বছরের তুলনায় প্রায় চার গুণ বেশি দাবানল শনাক্ত হয়েছে, যার ধোঁয়ায় ঢেকে গেছে বৃহত্তম শহর মানাউস।

এশিয়া মহাদেশের অন্য দেশগুলোতেও দেখা দিয়েছে তীব্র জ্বালানি ও প্রাকৃতিক সংকট। মিয়ানমারে অসময়ের অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়ে গিয়ে গ্রিডে চরম চাপ পড়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় দেশের নাগরিকদের সতর্ক করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

একইভাবে ফিলিপাইনের জ্বালানি মন্ত্রী শ্যারন গারিন গরম ও শুষ্ক আবহাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় জনসাধারণকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। এছাড়া থাইল্যান্ডে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৭১ জনের প্রাণহানি ঘটেছে।

এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, এল নিনোর বৈশ্বিক প্রভাব, বিশেষ করে খাদ্যনিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় আইএমএফ প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, ঋণের ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে কোটি কোটি মানুষ দারিদ্র্যের মুখে পড়তে পারেন। আফ্রিকার মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলে ইতোমধ্যেই দুর্ভিক্ষের প্রভাব দেখা দিয়েছে।

বিজ্ঞানী ও আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ এলাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ ২৯.৭০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ডিসেম্বর মাসে সর্বোচ্চ তীব্রতায় পৌঁছানো পর্যন্ত এই ‘সুপার এল নিনো’ বা অতি শক্তিশালী এল নিনো আরও বিধ্বংসী হতে পারে, যা বিশ্বব্যাপী খরা ও বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।

/এএ/
সম্পর্কিত
হুথিদের বিরুদ্ধে নেতানিয়াহুর লড়াইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের
২৪ ঘণ্টার মধ্যে রাজপথে নামার প্রস্তুতি নিতে বিরোধী নেতাদের নির্দেশ রাহুলের
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
সর্বশেষ খবর
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
গেম খেলার সময় ফোন বিস্ফোরণে দুই যুবক আহত, চিরতরে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা 
গেম খেলার সময় ফোন বিস্ফোরণে দুই যুবক আহত, চিরতরে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা 
দুজন স্থানীয় সাক্ষী ছাড়া তল্লাশি-জব্দ বেআইনি, আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ
দুজন স্থানীয় সাক্ষী ছাড়া তল্লাশি-জব্দ বেআইনি, আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ
ধর্ষণ-চাঁদাবাজি-হত্যাযজ্ঞ থামছেই না, ঘাটতি কোথায়?
ধর্ষণ-চাঁদাবাজি-হত্যাযজ্ঞ থামছেই না, ঘাটতি কোথায়?
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’